নিহত ৯, আহত ২৫

ক্যালিফোর্নিয়ার নৈশ-পার্টির আগুনে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ০২:৪৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০২:৫৯
image

ক্যালিফোর্নিয়ার নৈশ-পার্টির আগুনে ৪০ জনের মৃত্যুর আশঙ্কা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাড়িতে রাত্রিকালিন পার্টির প্রস্তুতি চলাকালে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, কতৃপক্ষ এ ঘটনায় ৪০ জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা জানিয়েছে।

সিএনএনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই বাড়িতে রাত্রিকালিন পার্টি উপলক্ষে একটি কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিলো। বিবিসির খবর অনুযায়ী বাড়িটি কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক কোনও ভেন্যু নয়। তবে সেখানে রাত্রিকালিন পার্টির ওই কনসার্ট উপলক্ষে কমপক্ষে ৫০-১০০ জন হাজির ছিলেন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
ওকল্যান্ডের ফায়ার সার্ভিস সূত্রে ৪০ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে বিসিসি। তবে সুনির্দিষ্ট কাউকে উদ্ধৃত করেনি তারা।
এদিকে ওকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ রিডকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানফ্রান্সিসকো শহরের কাছে দৃশ্যত একজন শিল্পীর স্টুডিও হিসেবে ব্যবহৃত দোতলা একটি ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটেছে। মৃত ব্যক্তিদের অধিকাংশের লাশ দোতলা থেকে উদ্ধার করা হয়। তেরেসা জানান, আগুন লাগার পর অতি দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অকল্যান্ডের ওই ক্লাবে আগুন লাগে। ক্লাবটিতে কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিল। খবরে বলা হয়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পিছু হটেন অগ্নিনির্বাপণকর্মীরা। বিবিসি জানাচ্ছে, আগুন লাগার পর ওই ক্লাবে আটকা পড়েছেন অনেকে। অকলাহ্যান্ড অগ্নিনির্পাবণ কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা অন্তত ১৩ জনের নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যাবলয়েড পত্রিকা মিরর বলছে, নিখোজেঁর সংখ্যা অন্তত ২৫ জন। অগ্নিকাণ্ডের সময় ভবনে অন্তত ৫০ থেকে ১০০ জন মানুষ ওই ভবনে থেকে থাকতে পারেন বলে জানা গেছে।
ওকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা বলেন, ভবনজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে তল্লাশি অব্যাহত রয়েছে। আরও কেউ মারা গেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভবনটিতে প্রবেশ ও সেখান থেকে বেরোনোর পথও ঠিকমতো চিহ্নিত করা যাচ্ছে না।
রিড আরও বলেন, ভবনের কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত, তা জানা না গেলেও এটি এমন এক স্থানে অবস্থিত যেখান থেকে কারও সরে যাওয়া কঠিন। জিনিসপত্রে ভবনটি ঠাঁসা থাকায় অগ্নিনির্বাপণকর্মীদের কাজে ব্যাঘাত ঘটে। এক গোলকধাঁধায় পড়েন তাঁরা। ভবনে ধোঁয়া শনাক্তকরণ বা পানি ছিটানোর ব্যবস্থা ছিল না।
সামাজিক গণমাধ্যমগুলোতে অগ্নিকাণ্ড নির্বাপণ বিভাগের দেওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভবনের ছাদে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়াপর সার্ভিসের তিনটি ইউনিট।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম