হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে জয়ললিতা

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:৩৮

জয়ললিতা ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার 'হার্ট অ্যাটাক' হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় হার্ট অ্যাটাক হয় তার। চেন্নাই-এর অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
বিশেষজ্ঞ চিকিত্‍সকদের একটি বোর্ড তাকে পর্যবেক্ষণ করছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের পরামর্শ নেওয়া হচ্ছে।

টুইটারে তার স্বাস্থ্য পরিস্থিতির আপডেট জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।

টুইটারে দেওয়া এক পোস্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিরীক্ষা করছে। তাকে সুস্থ করে তোলার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এর আগে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জনগণের কাছে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায়।

২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তার। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সেরেও ওঠেন। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। দলের তরফে যেদিন তার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর ঘোষণা হয়, সেদিনই বিকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তামিলনাড়ুতে সমর্থকদের কাছে জয়ললিতা ‘আম্মা’ হিসেবে পরিচিত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার 'হার্ট অ্যাটাক' এর খবরে রাজ্যজুড়ে ব্যাপক ভীতি সঞ্চার হয়েছে। হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন তার অনেক ভক্ত-সমর্থক। কারণ তার স্বাস্থ্যের আরও অবনতি হলে বা মৃত্যু হলে রাজ্যজুড়ে অস্থিতিশীলতা শুরু হবার আশঙ্কা রয়েছে।

চেন্নাইতে হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভক্তদের কাছে আম্মা বা পুরাচ্চি থালাইভি, অর্থাৎ বিপ্লবী নেত্রী নামে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সব সময়ই গোপনীয়তা রক্ষা করা হয়েছে। সূত্র: বিবিসি, জি নিউজ।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম