ভারতের হায়দারাবাদে ৬ তলা ভবন ধসে পড়ে নিহত অন্তত ২

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১১:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১১:০৮
image

হায়দারাবাদে উদ্ধার অভিযান চলছে ভারতের হায়দারাবাদের নানাক্রামগুদায় নির্মানাধীন ছয়তলা ভবন ধসে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অন্তত ২ জন। এখনও ধ্বংসস্তূপে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই নির্মাণাধীন ভবনটি ভেঙে পড়ে। সেসময় ভবনটিতে ৫টি পরিবার অবস্থান করছিল। এরমধ্যে চারটি পরিবারই নির্মাণ শ্রমিকদের আর একটি ভবনের পাহারাদারের।
উদ্ধার তৎপরতায় পুলিশকে সহায়তা করছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। ভোরে এক শিশু ও এক নারীকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। আরও ১০ জনেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের ডেপুটি কমিশনার বিশ্ব প্রসাদ বলেছেন, বহুতলটি তৈরির ক্ষেত্রে সমস্ত নিয়ম ঠিক ভাবে মানা হয়নি।
/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম