কায়রোয় বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৬

কায়রোয় বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত মিসরের রাজধানী কায়রোয় বোমা বিস্ফোরণে অন্তত ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার বেসামরিক ব্যক্তি। শুক্রবার (৯ ডিসেম্বর) কায়রোর পিরামিড সংলগ্ন আল হারাম এলাকার একটি মসজিদের কাছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি কেন্দ্রের পাশে ডাস্টবিনে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, জুমার নামাজের পর ওই মসজিদের পাশের ডাস্টবিনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, মিসরের পূর্ব দক্ষিণাঞ্চলের সিনাই উপত্যকায় জঙ্গিগোষ্ঠী আইএস তৎপর রয়েছে। তারা মাঝেমধ্যেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালিয়ে থাকে। শুক্রবারের হামলার পেছনেও তারা থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি