ইস্তানবুল হামলায় আটক ১০, সন্দেহের তালিকায় পিকেকে-আইএস

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৬
image

ইস্তানবুল হামলায় আটক ১০, সন্দেহের তালিকায় পিকেকে-আইএস তুরস্কের ইস্তানবুলে চালানো জোড়া বিস্ফোরণে এ পর্যন্ত ৩৮ জনের প্রাণহানির ঘটনায় ১০ জনকে আটক করেছে তুরস্ক। নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ।
হামলার ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। সে দেশের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এই শোক ঘোষণা করেছেন বলে নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদুলু।
তুরস্কের  উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস তুরস্কের সিএনএনকে বলেছেন, যে সব দেশ বার্তা পাঠিয়ে তুরস্কের বোমা হামলার নিন্দা জানিয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ের প্রতিও তাদের সংহতি জানানো উচিত। নুমান কুরতুলমুস আরও বলেন, ‘সন্দেহের তীর পিকেকের দিকে। এটা নিশ্চিতভাবেই পরিকল্পিত হামলা। এখনই সুনির্দিষ্ট কোনও কিছু বলতে পারছি না আমরা। তদন্ত শেষে আমরা এ সম্পর্কে জানাব।’  


ইস্তানবুল হামলায় আটক ১০, সন্দেহের তালিকায় পিকেকে-আইএস উল্লেখ্য, কেবল ২০১৬ সালেই তুরস্কে ৫টি বড় ধরনের হামলা সংঘটিত হয়। ফেব্রুয়ারিতে আঙ্কারায় এক সামরিক বহরের হামলায় ২৮ জন নিহত হয়, যেখানে পিকেকের দিকেই সন্দেহের তীর ছোঁড়া হয়। একই বছর ১৩ মার্চ আঙ্কারাতেই এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয় ৩৭ জন। ওই হামলার দায় স্বীকার করে কুর্দি বাহিনী। ২৮ জুন ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের হামলায় ৪‌১ জন নিহত হয়। দায়ী করা হয় আইএসকে। তবে কেউ সেই হামলার দায় স্বীকার করেনি। ৩০ জুলাই ৩৫ কুর্দি যোদ্ধাকে হত্যা করে তুর্কি বাহিনী। আগস্টের ২০ তারিখে গাজিয়ানটেপের এক বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করা হয়। এই ঘটনাতেও আইএসকে দায়ী করা হয়।

তুরস্কে সংঘটিত প্রায় সব হামলাতেই পিকেকে অথবা আইএস-এর সংশ্লিষ্টতা থাকার দাবি করে আসছে সে দেশের কর্তৃপক্ষ। এবার একইভাবে ইস্তানবুলের জোড়া বিস্ফোরণের ক্ষেত্রেও আইএস অথবা পিকেকে-কে সন্দেহ করছে তুর্কি সরকার।  

কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এবং গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছে আরও ১৬৬। এদের মধ্যে ২০ জন পুলিশ সদস্য থাকার কথা আগেই জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এবার গার্ডিয়ান ও বিবিসি জানাচ্ছে, আহত ১৬৬ জনের মধ্যে হাসপাতালে চিাকৎসা দেওয়া হচ্ছে ১৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তাসূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, হামলাকারীদের প্রাথমিক লক্ষ ছিল পুলিশ এবং পুলিশের গাড়ি। এখন পর্যন্ত হামলার সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনকে আটকের খবর দিয়েছে বিবিসি।

হামলার লক্ষ্যবস্তু ছিল নিরাপত্তা বাহিনী

এই হামলার বিপরীতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এদিন জনসাধারণকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

শনিবার রাতে বেসিকটাস স্টেডিয়ামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য এ জোড়া বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর এরিনা মাঠ সংলগ্ন সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বেসিকটাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের দুই ঘণ্টার মাথায় এ হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলায় আইএস এবং কুর্দি সশস্ত্র যোদ্ধারা জড়িত বলে সন্দেহ করছে তুরস্ক। এই বছরে তুরস্কের মাটিতে এটি ৫ম হামলা।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এবং বিবিসি জানিয়েছে, একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শনিবারের ঘটনাকে ‘নিরাপত্তা বাহিনী ও জনগণের’ ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়েছে তুরস্ক। রাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু পোষ্ট জানায়, নিরাপত্তা বাহিনীর আশঙ্কা অনুযায়ী দুই বিস্ফোরণের একটি ছিল আত্মঘাতী বোমা হামলা। অপর হামলাটি পরিচালিত হয়েছে গাড়িবোমা দিয়ে। কয়েক সেকেন্ডের ব্যাবধানে হামলা দু'টি পরিচালিত হয়। হামলায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হলেও বহু প্রাণহানির আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম