বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমাতে যাচ্ছে যুক্তরাজ্য

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮
image

যুক্তরাজ্যে প্রতিবছর তিন লাখ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়া বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার কথা ভাবছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন প্রতি বছর দেশটিতে তিন লাখ বিদেশী শিক্ষার্থী পড়তে যায়, এদের মধ্যে বাংলাদেশ থেকেও বহু শিক্ষার্থী যান প্রতিবছর। এই সংখ্যা এখন এক লাখ সত্তর হাজারে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা এমন খবর জানিয়েছে।
অক্টোবরে কনজারভেটিভ পার্টির কনফারেন্সে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড নিম্নমানের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভিসা পদ্ধতি কঠোর করার মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমানোর কথা বলেছিলেন। এদিকে, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সংগঠনের হিসেব অনুযায়ী, বিদেশী বা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে দেশটি বছরে প্রায় এগারো শো কোটি পাউন্ড আয় করে। কার্ডিফ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক কলিন রিওর্ডানকে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী কমানোর কথা ভাবছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কিন্তু আসল যে সমস্যা, তার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশী শিক্ষার্থী বা কর্মীরা দায়ী নয়। এছাড়া ব্রিটেন যদি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দরজা বন্ধ করে দেয়, সেই সুযোগ অন্য দেশগুলো নেবে বলেও আশঙ্কা বিশ্ববিদ্যালয়গুলোর।
অর্থাৎ যুক্তরাজ্যে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ভিন্ন কোনও দেশে পড়তে চলে যাবে। যার ফল অস্ট্রেলিয়া ও কানাডা বেশি পাবে বলে তিনি মন্তব্য করেছেন। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার কিথ বার্নেট বলছেন, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাইলে ব্রিটেনকে উদার হতেই হবে। সূত্র: বিবিসি বাংলা

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম