আলেপ্পোতে আসাদ বাহিনীর বিরুদ্ধে ৮২ বেসামরিক হত্যার অভিযোগ

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৬, ২১:৪২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ২১:৪৩
image

পূর্ব আলেপ্পো থেকে পালিয়ে আসছে মানুষ সিরিয়ার আলেপ্পো নগরীর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের একটা বড় অংশ সরকারি বাহিনীর দখলে আসার পর সেখানে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। এ সময় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন বেসামরিক মানুষকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অন্তত চারটি অঞ্চলে এসব অত্যাকাণ্ড চালানো হয়। জেনেভায় সংবাদ সম্মেলনে মানবাধিকার বিষয়ক দপ্তরের মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী পূর্ব আলেপ্পোতে প্রবেশ করেছে এবং শহরের ভেতরে যারা রয়েছে তাদের হত্যা করা হচ্ছে। এদের মধ্যে ১১ জন নারী ও ১৩ শিশুও রয়েছে।

রুপার্ট আরও জানান, ‘জাতিসংঘের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে পূর্ব আলেপ্পোর চারটি এলাকায় ৮২ জন বেসামরিক নাগরিককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। এখানকার মানবাধিকার পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত।’

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল বিকালে আমরা আরও মর্মান্তিক খবর জানতে পেরেছি যে, রাস্তায় অসংখ্য মরদেহ পড়ে আছে। তীব্র বোমা হামলা ও গুলির ভয়ে বাসিন্দারা এগুলো সরিয়ে নিতেও পারছে না।’

সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামির সুলেইমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এসবই মিথ্যা অভিযোগ। সিরীয় সেনাবাহিনী এমনটা করতে পারে না। আর আমাদের সেনাবাহিনীর ইতিহাসে আমরা এমনটা কখনও করিনি।’

তিনি আরও দাবি করেন, ‘বড় বিজয়ের পর, এখন সিরীয় সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এমনটা করা হচ্ছে।’

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর এক চিকিৎসক জানিয়েছেন, একটি ভবনে অবস্থানকারী শতাধিক শিশু ভারী আক্রমণের সম্মুখীন হয়েছে।

গত চার বছর ধরে আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলে ছিল। কিন্তু গত সপ্তাহে শহরের একটি বড় অংশের পতন ঘটে সরকারি বাহিনীর হাতে। বিদ্রোহীরা এখনো পূর্ব আলেপ্পোর কিছু অংশ দখল করে রেখেছে। তবে এর পতন কেবল সময়ের ব্যাপার। বিদ্রোহীদের দখলকৃত এ অংশে আটকা পড়ে আছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। এসব এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া টানা বিমান হামলা চালাচ্ছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রস অস্ত্রবিরতির আহ্বান জানিয়ে আসলেও তাতে সাড়া দেয় রুশ ও আসাদ বাহিনী।  

সূত্র: বিবিসি।  

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম