ভুয়া ছবি উপস্থাপন করে ধরা পড়লেন জাতিসংঘের সিরীয় দূত

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৯:২৬
image

জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত একটি ভুয়া ছবি দেখাচ্ছেন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ‘ভুয়া ছবি’ দেখিয়ে ধরা পড়েছেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত বাশার জাফরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরাকের একটি ছবিকে বাশার জাফরি সিরিয়ার ছবি বলে চালিয়ে দিতে চেয়েছেন। ছবিটিকে ‘ভুয়া’ বলে শনাক্ত করে টুইটারেও অনেকে পোস্ট দিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব আলেপ্পো পুনর্দখলের লড়াই যখন চলছে তখন নিরাপত্তা পরিষদে সিরিয়ার সরকারি বাহিনীকে ইতিবাচকভাবে তুলে ধরতে চেয়েছিলেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক দূত বাশার জাফরি। নিরাপত্তা পরিষদে একটি ছবি দেখিয়ে তিনি দাবি করেন, এক সিরিয়ান সেনা সদ্য এক সিরিয়ান নারীকে সহায়তা করছেন। ছবিটি হাতে ধরে রেখে তিনি বলেন, ‘আলেপ্পোতে এটাই করছে সিরিয়ার সেনাবাহিনী। এই যে এ ছবিতে দেখুন, সিরীয় সেনারা কিভাবে সহায়তা দিচ্ছে। এক নারীকে কিভাবে গাড়ি থেকে নামিয়ে আনছে।’  

অবশ্য, পরে বের হয়ে আসে অন্য তথ্য। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ছবিটি আসলে ইরাকের ফাল্লুজায় তোলা। ছবিতে যে সেনা সদস্যকে দেখা যাচ্ছে তিনি পপুলার মোবিলাইজেশন ইউনিট (পিএমইউ)-এর সেনা। ইরাকি এক নারীকে তিনি গাড়ি থেকে নামতে সহায়তা করছিলেন। ফাল্লুজা যুদ্ধের সময় মূলত ছবিটি তোলা হয়েছিল এবং ২০১৬ সালের জুনের দিকে আরবি ভাষার সংবাদ ওয়েবসাইটগুলোতে ছবিটি প্রকাশ করা হয়েছিল। জাফরি নিরাপত্তা পরিষদে যখন ছবিটি দেখাচ্ছিলেন তখন পূর্ব আলেপ্পোতে সরকারি বাহিনীর তুমুল অভিযানের মুখে লোকজন পালাচ্ছিল।

নিরাপত্তা পরিষদে বাশার জাফরি ছবিটিকে সিরিয়ার ছবি হিসেবে দেখানোর পর পরই টুইটারে ছবিটিকে ভুয়া হিসেবে উল্লেখ করেন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

কিল গ্লেন নামে একজন টুইটারে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়াবিষয়ক দূত ফাল্লুজায় এক নারীকে সহায়তারত অবস্থায় ইরাকি পিএমইউ-এর একটি ছবি দেখিয়েছেন, তিনি দাবি করেছেন এটি সিরিয়ার সরকারি বাহিনীর ছবি।’

বরজু দারাগাহি নামের একজন টুইটারে লিখেছেন, ‘সিরিয়ায় নিয়োজিত জাতিসংঘের দূত ইরাকের একটি ছবি ব্যবহার করেছেন এবং দাবি করেছেন এটি আলেপ্পোর।’

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম