আরবিতে কথা বলায় বিমান থেকে নামিয়ে দেওয়া হলো ইউটিউব তারকাকে

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ১২:২৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১২:৩২
image

ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে অ্যাডাম সালেহ ঐ অভিযোগ তোলেন ইউটিউব তারকা অ্যাডাম সালেহকে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, টেলিফোনে মায়ের সাথে আরবিতে কথা বলার কারণেই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা অ্যাডাম সালেহের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এই ইউটিউব তারকাকে দেখা যায়, বিমান যাত্রীদের মাঝে দাড়িয়ে তাকে অন্যায়ভাবে নামিয়ে দেবার জন্যে অভিযোগ করতে।

ভিডিওতে তিনি বলেন, ‘আমাদের বের করে দেওয়া হয়েছে, কেননা আমরা ভিন্ন ভাষায় কথা বলছিলাম। এটা অবিশ্বাস্য, এটা ২০১৬ সাল! আমি আরবীতে আমার মা ও বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। কয়েকজন পাকিস্তানি, এমনকি আমেরিকান কয়েকজন যাত্রীও বিমানের পাইলটকে বলেছেন এটা অন্যায়। আমি খুবই কষ্ট পেয়েছি, আমি এটা বিশ্বাসই করতে পারছিনা!’ 

ইউটিউবে পোষ্ট করা অ্যাডামের বিভিন্ন বিদ্রূপাত্মক ভিডিও

ওই ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তার কণ্ঠ আবেগে ও কান্নায় রুদ্ধ হয়ে আসে। লন্ডনের হিথরো বিমানবন্দরে অপেক্ষারত ডেল্টা এয়ারলাইন্সের লন্ডন-নিউইয়র্ক ফ্লাইটে এই ঘটনাটি ঘটে।

তবে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলছে, অন্য যাত্রীদের বিরক্ত করার অভিযোগে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

অ্যাডাম সালেহ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানান, বিমান ছাড়ার আগে যখন তিনি মোবাইলফোনে তার মায়ের সাথে আরবিতে কথা বলছিলেন, তখন একজন মহিলা সহযাত্রী অস্বস্তি প্রকাশ করেন।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলছে, ‘কেবিনে ঝামেলা করার জন্য দুই যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাদের কারণে আরও কুড়ি জন যাত্রী অস্বস্তির বোধ করছিলেন।’ 

এ ঘটনা নিয়ে টুইটারে অ্যাডামের পোষ্ট

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রকৃত ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যে কোনও বৈষম্যের অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে দেখা হয় বলে জানিয়েছে এই মার্কিন বিমান সংস্থা।

ইউটিউবে বিদ্রূপাত্মক ভিডিও পোষ্ট করে তারকা খ্যাতি পান অ্যাডাম সালেহ। এর আগে তিনি বিমানে মুসলিমদের সঙ্গে অন্য যাত্রীরা কেমন আচরণ করে, তা নিয়ে বেশকিছু ভিডিও ধারণ করে পোষ্ট করেছিলেন।

সূত্র: বিবিসি বাংলা।  

/এসএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম