ট্রাম্পের বাণিজ্য-সংক্রান্ত নীতিনির্ধারক হলেন চীনবিরোধী অর্থনীতিবিদ

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৩১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯
image

ডোনাল্ড ট্রাম্প চীনের ঘোর সমালোচক এবং অর্থনীতিবিদ পিটার নাভারোকে যুক্তরাষ্ট্রের জাতীয় বাণিজ্য কর্তৃপক্ষ তথা ন্যাশনাল ট্রেড কাউন্সিলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাভারো নতুন হোয়াইট হাউজ ন্যাশনাল ট্রেড কাউন্সিলের নেতৃত্ব দেবেন এবং বাণিজ্য ও শিল্পসংক্রান্ত নীতিমালার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনি প্রচারণা চলার সময় ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন অর্থনীতিবিদ পিটার নাভারো। তার লেখা ‘দ্য কামিং চায়না ওয়ারস’ এবং ‘ডেথ বাই চায়না’ এ দুটি বইয়ে চীনা নীতিমালার গভীর সমালোচনা করেছেন নাভারো।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় বাণিজ্য ইস্যুকে অন্যতম প্রচারণা ইস্যু করেছিলেন ট্রাম্প। সেসময় চীন ও মেক্সিকোর সঙ্গেকার কিছু চুক্তির সমালোচনা করেছিলেন তিনি। ‘এক চীন’ নীতির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থেকে সরে এসে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে বেইজিং। টুইটারে খোলাখুলিভাবেও চীনের সমালোচনা করতে দেখা গেছে ট্রাম্পকে। এবার চীনবিরোধী অর্থনীতিবিদকে ন্যাশনাল ট্রেড কাউন্সিলের প্রধান মনোনীত করায় উত্তেজনা আরও জোরালো হবে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের অন্তর্বর্তী দলের পক্ষ থেকে বলা হয়, ‘নাভারোকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায়, আমেরিকান উৎপাদন ব্যবস্থাকে পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনতে ট্রাম্প কতটা প্রত্যয়ী।’

নাভারো
সম্প্রতি স্যান ফ্রান্সিসকো ক্রনিকলে লেখা এক নিবন্ধে নাভারো জানান, প্রথম বই প্রকাশের পর ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং দীর্ঘদিনের যোগাযোগের পর ট্রাম্পের নীতিমালাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হয়েছিলেন তিনি।

নাভারো লিখেছিলেন, ‘ট্রাম্পের কাছে মুক্ত বাণিজ্য যদি ভালো বলে মনে হয় তবে সেক্ষেত্রে অবশ্যই এটিকে স্বচ্ছ বাণিজ্য হতে হবে। তা না হলে আমরা যা পেয়েছি তাই পাব- অর্থাৎ যুক্তরাষ্ট্রের উৎপাদনের মূলে বড় ধরনের ক্ষয়, ১৫ বছর ধরে স্থবির মজুরি এবং ২ কোটিরও বেশি মার্কিনি যারা ভালো বেতনের চাকরি পান না।’

নাভারোর লেখা ডেথ বাই চায়না বইটির অবলম্বনে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে যা বর্ণনা করেছেন মার্টিন শীন। এ ডকুমেন্টারিতে নাভোরোকে একইসঙ্গে লেখক ও পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মুখবন্ধে দর্শকদের প্রতি নাভারো আহ্বান জানিয়ে বলেন, ‘আমেরিকাকে রক্ষায় সহায়তা এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন। চীনের প্রস্তুতকৃত লেখা কিছু কিনবেন না।’

ওই ডকুমেন্টারি ফিল্মটিতে চীনের অর্থনৈতিক সমৃদ্ধির সময়ে আমেরিকান ম্যানুফেকচারিংজনিত চাকরি নষ্ট হওয়া এবং চীনা শিল্পের পরিবেশগত প্রভাব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে।

অবশ্য অনেক অর্থনীতিবিদ আশঙ্কা জানিয়েছেন, চীনা বাণিজ্যের বিরুদ্ধে আগ্রাসনমূলক পদক্ষেপ ও দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার কারণে ‘বাণিজ্য যুদ্ধ’ শুরু হতে পারে।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম