'বার্লিন আর আঙ্কারার হামলাই প্রমাণ করে, আমি সঠিক ছিলাম'

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:১২

ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বার্লিন ও আঙ্কারার হামলা প্রমাণ করে, যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের সংখ্যা কমাতে তার প্রস্তাব সঠিক ছিল। বার্লিন শহরের ক্রিসমাস মার্কেটে লরি হামলা এবং তুরস্কে রুশ রাষ্ট্রদূতের হত্যাকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যা হচ্ছে তা ভয়ানক, খুবই ভয়ানক।’
বার্লিনের মার্কেটে লরি হামলার ঘটনায় এরইমধ্যে দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এ হামলার সঙ্গে এখনও পর্যন্ত আইএসের সরাসরি কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি। জার্মান কর্মকর্তারাও সুনির্দিষ্টভাবে এ হামলার জন্য আইএসকে দায়ী করেননি। তারপরও এসব ঘটনা বিভিন্ন মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অভিবাসনের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে কি না, বুধবার ট্রাম্পের কাছে তা জানতে চান সাংবাদিকরা। এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনারা তো আমার পরিকল্পনা জানেন। এখন পর্যন্ত আমি যা বলেছি, তাই সঠিক প্রমাণিত হয়েছে। শতভাগ সঠিক। যা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।’

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণায়  সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ইউরোপের দুই দেশে হামলার ঘটনায় ট্রাম্প নতুন করে তার মুসলিম বিদ্বেষের জানান দেওয়ার পর যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে নাইট ক্লাবে হামলার বিষয়ে ট্রাম্পের অবস্থান জানতে চান সাংবাদিকরা। যুক্তরাষ্ট্রের নাগরিকদের চালানো এমন বিভিন্ন হামলার ক্ষেত্রে তাহলে কি হবে? এমন প্রশ্নের উত্তরে আগের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে এগুলো মানবতার বিরুদ্ধে হামলা। এসব অবশ্যই বন্ধ হওয়া উচিত।’

এর আগে বার্লিন হামলার ঘটনায় সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বার্লিনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত প্রিয়জনের জন্য আমাদের মন কাঁদছে। তাদের জন্য আমাদের প্রার্থনা। বড়দিনের উৎসবের ছুটি কাটানোর জন্য তারা যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখনই সড়কে নিরপরাধ বেসামরিক লোকদের খুন করা হলো। আইএস এবং অন্যান্য ইসলামী সন্ত্রাসীরা বৈশ্বিক জিহাদের অংশ হিসেবে তাদের অধ্যুষিত এলাকায় খ্রিস্টানদের অব্যাহতভাবে হত্যা করছে। দুনিয়ার বুক থেকে এ সন্ত্রাসবাদী এবং তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্ক উপড়ে ফেলতে হবে। অংশীদারদের নিয়ে এ অভিযান চালিয়ে যাব আমরা।’

তুরস্কের রাজধানী আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতক হত্যার ঘটনায়ও ‘চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদকে’ দায়ী করেন ট্রাম্প। তার ভাষায়, ‘তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা। তাকে একজন চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদী হত্যা করেছে।’ সূত্র: ডন, রয়টার্স।

/এমপি/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম