ব্যয় কমাতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৬, ২৩:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২৩:২২

ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ব্যয় কমানোর উপায় খুঁজতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচির ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে গত সপ্তাহে টুইটারে দেওয়া এক পোস্টে এফ-৩৫ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কঠোর সমালোচনা করেন ট্রাম্প।

এফ-৩৫ কর্মসূচির প্রধান লে. জেনারেল ক্রিস্টোফার বোগডানসহ তিন ও চার তারকার বেশ কয়েকজন জেনারেল ও অ্যাডমিরাল বুধবারের বৈঠকে অংশ নেন।

এফ-৩৫ যুদ্ধবিমান

এ বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেশের ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে এফ-৩৫ কর্মসূচির ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এ কর্মসূচির ব্যয় অনেক অনেক বেশি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ২ হাজার ৪৪৩ টি এফ-৩৫ বিমানের ব্যয় দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প মনের করেন, এ কর্মসূচির ব্যয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম