লিবীয় বিমানের ‘ছিনতাইকারীরা’ গাদ্দাফির অনুসারী

বিদেশ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০১৬, ২১:১৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২১:৪০

লিবীয় বিমানের ‘ছিনতাইকারীরা’ গাদ্দাফির অনুসারী ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার। এদিন সকালে অভ্যন্তরীণ ফ্লাইটের অংশ হিসেবে বিমানটি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সেবহা এলাকা থেকে রাজধানী ত্রিপোলীর উদ্দেশ্যে যাত্রা করে। এক পর্যায়ে বিমানে থাকা যাত্রীবেশী দুই ছিনতাইকারী বিমানটি ছিনতাই করে। তারা নিজেদের লিবিয়ার সাবেক শাসক মোয়াম্মর গাদ্দাফীর অনুসারী বলে পরিচয় দেয়।
লিবিয়ার গাদ্দাফিপন্থী গ্রুপ আল ফাতাহ আল গাদিদা’র সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানায় দুই ছিনতাইকারী। তাদের একজনের হাতে হ্যান্ডগ্রেনেড ছিল। সে বিস্ফোরণের হুমকি দিয়ে বিমানটিকে প্রতিবেশী দেশ মাল্টায় অবতরণ করাতে বাধ্য করে। তবে ঠিক কি দাবিতে তারা বিমানটি ছিনতাই করে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ছিনতাইয়ের পর মাল্টায় অবতরণ করা লিবীয় বিমানের আরোহীদের বিমানটি থেকে বের করে আনা হয়। এরইমধ্যে ১১৮ আরোহীর মধ্যে ১০৯ জন বিমানটি থেকে নিরাপদে অবতরণ করেছেন। টুইটারে দেওয়া পোস্টে মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট বিষয়টি নিশ্চিত করেছেন।

মাল্টার প্রধানমন্ত্রী জানান, এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের ১১৮ আরোহীর মধ্যে যাত্রী ছিলেন ১১১ জন। যাত্রীদের মধ্যে ৮২ জন পুরুষ, ২৮ জন নারী এবং একটি শিশুও ছিল। আর বিমানের ক্রু ছিলেন সাতজন।

মাল্টায় অবতরণের পর টুইটারে দেওয়া এক পোস্টে ‘সম্ভাব্য ছিনতাইয়ের শিকার’ বিমানটির মাল্টায় অবতরণের কথা নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট।

ছিনতাইয়ের শিকার বিমানটি ছিল ‘আফ্রিকিয়াহ এয়ারওয়েজের’ এয়ারবাস এ-৩২০। বিমানটি মাল্টায় অবতরণের পর পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরে সেটি ঘিরে ফেলেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ছিনতাইকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে লিবিয়া ও মাল্টার কর্তৃপক্ষ। টুইটারে দেওয়া এক পোস্টে মাল্টার সাংবাদিক সেভিয়ার বালজান জানিয়েছেন, ছিনতাইকারীরা যাত্রীদের ছেড়ে দিতে এবং অস্ত্র সমর্পণে রাজি হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে মাল্টা এয়ারপোর্টে ছিনতাইকৃত লিবীয় বিমানের অবতরণকে বেআইনি হিসেবে আখ্যায়িত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাল্টা এয়ারপোর্টমুখী অন্যান্য বিমানের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

এ ঘটনায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইস কোলেইরো। আর এ ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাইমন বুসুতিল। সূত্র: আল জাজিরা, আরটি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক