ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ঘোষণা

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৩২
image

প্যাম বন্ডির সঙ্গে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার পরিচালিত ‘বিতর্কিত’ দাতব্য প্রতিষ্ঠান ডোনাল্ড জে. ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ট্রাম্প ফাউন্ডেশনের ‘অসঙ্গতি’ অনুসন্ধান করছেন। যদিও ট্রাম্প ‘অসঙ্গতি’র বিষয়টি অস্বীকার করেছেন।

ট্রাম্প ফাউন্ডেশনের থেকে ফ্লোরিডার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে ২০১৩ সালে ২৫ হাজার ডলারের একটি অনুদান দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, ওই অনুদানটি সঠিক ছিল না। যার তদন্ত করছে নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল দফতর।

ট্রাম্পের সহযোগীদের দাবি, ভুলক্রমে প্যাম বন্ডিকে ওই অনুদানটি করা হয়েছিল।

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দফতর জানিয়েছে, তদন্ত চলাকালে ট্রাম্প দাতব্য প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারেন না। তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি যেকোনও স্বার্থের দ্বন্দ্ব এড়াতে চেয়েছেন।

শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘দাতব্য প্রতিষ্ঠানটি চালু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত অনেক ভালো কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অভিজ্ঞ ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, প্রবীণ ও শিশুদের স্বার্থে বিভিন্ন জায়গায় লাখ লাখ ডলার দান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার ভূমিকা নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়, সেজন্য প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি অন্য ধাঁচে আরও মানবিক কাজ করব।’

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান জানিয়েছিলেন, ট্রাম্প ফাউন্ডেশনকে দাতব্য প্রতিষ্ঠানের জন্য যুক্তরাষ্ট্রে যে আইন রয়েছে, তার আওতায় তদন্ত করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে তিনি বলেন, ট্রাম্প ফাউন্ডেশনে কিছু ‘অসঙ্গতি’ থাকতে পারে, এ সম্পর্কে আমরা অবগত রয়েছি।’

গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তিনি শপথগ্রহণ করবেন।

সূত্র: বিবিসি।  

/এসএ/বিএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম