নিখোঁজ রুশ বিমানটি কৃষ্ণ সাগর সংলগ্ন পাহাড়ে বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ১২:৪৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:০৯
image

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ নিখোঁজ হওয়া রুশ সামরিক বিমানটি কৃষ্ণ সাগরের কাছের এক পাহাড়ে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা ও দুর্যোগ মন্ত্রণালয় বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিধ্বস্ত হওয়া টিইউ-১৫৪ সামরিক বিমানটিতে ৯১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৮৩ জন যাত্রী। বাকী ৮ জন বিমান কর্মী।

সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, সোচির ক্রাসনোদার ক্রাই থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বিমানটি কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল।

সামরিক বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে এ বিষয়ে তল্লাশি অভিযান তদারকি করছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল আপডেট জানানো হচ্ছে।

টিইউ-১৫৪

তল্লাশি অভিযানে কয়েকটি কেএ-৩২ ও একটি মিগ-৮ হেলিকপ্টার এবং বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ অংশ নেয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা সোচির কৃষ্ণ সাগরের ৭০ মিটার গভীরে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। তবে আরোহীদের হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করা হয়নি।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সে দেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি (রাশিয়ান টেলিভিশন) জানিয়েছে, টিইউ-১৫৪ বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন সামরিক সংগীত দল আলেক্সান্দ্রভ এনসেম্বল-এর সদস্য। ওই সংগীত দলের ৯০ জন সদস্য দু’টি রুশ সামরিক বিমানে করে সিরিয়ার লাতাকিয়ায় যাওয়ার কথা ছিল। এছাড়াও বিমানে ছিলেন কয়েকজন সামরিক কর্মকর্তা এবং নয়জন সাংবাদিক।

সূত্র: আরটি, স্পুটনিক।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের