দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয় করবে জার্মানির অসবার্গ, সরানো হচ্ছে স্থানীয়দের

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১০
image

অসবার্গের রাস্তায় জরুরি মেডিক্যাল যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিরাপদে নিষ্ক্রিয় করতে জার্মানির দক্ষিণাঞ্চলের শহর অসবার্গ থেকে ৫০ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়করণের জন্য এলাকা ফাঁকাকরণের মধ্যে এটিই সবচেয়ে বড় ঘটনা। জার্মানির অন্য শহরের বাসিন্দারা যখন বড়দিন উদযাপন করছে, তখন বোমা আতঙ্কে ঘর ছাড়ছেন অসবার্গের বাসিন্দারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১ দশমিক ৮ টন ওজনের ব্রিটিশ বিস্ফোরকটি ১৯৪৪ সালে এক বিমান অভিযানে ফেলা হয়েছিল। সম্প্রতি এক নির্মাণ কাজের সময় বোমাটি উন্মোচিত হয়।

বিবিসি ইউরোপের আঞ্চলিক সম্পাদক মাইক স্যান্ডার্স বলেন, নগর কর্তৃপক্ষ কোন ঝুঁকি নিতে চাচ্ছে না, আর সেকারণে বোমাটির দেড় কিলোমিটার এলাকার মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে বোমাটি নিষ্ক্রিয় করতে কত সময় লাগতে পারে তা বলা যাচ্ছে না।   

ইউরোপ ও জার্মানির বিভিন্ন এলাকায় প্রায়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা পাওয়া যায়। জার্মানিতে প্রতি বছর এমন প্রায় সাড়ে পাঁচ হাজার অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটিতে ২০ লাখেরও বেশি বোমা ফেলা হয়েছিল যার মধ্যে ১ লাক বোমা অবিস্ফোরিত থেকে যায়। সূত্র: বিবিসি, স্পুটনিক

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম