ভিডিওতে চিলির ৭.৭ মাত্রার ভূমিকম্পের দৃশ্য

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৬, ২১:৩৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২১:৪১
video

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৭.৭ বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএস। চিলিতে এ ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

 

রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার চিলির পুয়েতো মন্ট থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প হয়। চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামির সতর্কতা জারিকারী সংস্থা, এ ভূমিকম্পের কেন্দ্রস্থল হতে ১ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে সুনামির সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। দেশটির জাতীয় জরুরি সেবার আঞ্চলিক পরিচালক আলেহান্দ্রো ভারগেজ জানান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর তাদের কাছে পৌঁছায়নি।
চিলির স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি অফিসও উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে। উপকূল থেকে মানুষদের সরে যেতে বলা হয়েছে।
বিওবিও, আরাউকানিয়া, লস রিওস ও আয়সেন অঞ্চলের মানুষদেরও এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি শহর কুয়েলন-এর বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন। এক বাসিন্দা জানান, আমি দশ বছর ধরে এখানে বাস করছি কিন্তু কখনও ভয় পাইনি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পন এলাকা চিলি। ২০১০ সালে দেশটিতে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

 

/এএ/

 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম