ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য গৃহবন্দি

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৬, ১২:৩৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১২:৩৯
image

দরজা দিয়ে বেরিয়ে আসছেন বাসেল ঘাট্টাস ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক ফিলিস্তিনি সদস্যকে গৃহবন্দি করে রেখেছে নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের কাছে মোবাইল ফোন ও সিম সরবরাহ করেছেন।

মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী শহর রিশন লিজিয়নের একটি আদালতে নেসেট সদস্য বাসেল ঘাট্টাসকে গৃহবন্দি রেখে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।

গত সপ্তাহে ঘাট্টাসসহ নেসেটের ফিলিস্তিনি সদস্যরা নিজেদের আইনি সুরক্ষা তুলে নেন। এরপর তাকে আটক করে ছয়দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ইসরায়েলের নেসেটে ১৩ জন ফিলিস্তিনি সদস্য রয়েছেন।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ‘গৃহবন্দি থাকার সময়ে তার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ছয় মাসে তাকে কোনও কারাগারেও যেতে দেওয়া হবে না।’

ঘাট্টাস জানিয়েছেন, তিনি ওই অভিযোগ অস্বীকার করেন এবং এর বিরুদ্ধে আদালতে লড়বেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, কোনও বেআইনি কাজ তিনি করেননি।

এর আগে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ঘাট্টাস বলেন, ‘ইসায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের বিষয়টি তদারকি করাটা তার মানবিক দায়িত্ব। আর ওই আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার নৈতিক অধিকার রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক