এখনই মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছে না রাশিয়া

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ২৩:৫০

ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের কোনও কূটনীতিককে এখন রাশিয়া থেকে বহিষ্কার করা হবে না। ৩৫ জন রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর রাশিয়াও প্রতিশোধমূলকভাবে এমন পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে আগামী মাসে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
পুতিন বলেছেন, আমেরিকান কূটনীতিকদের জন্য তার দেশ কোনও সমস্যা তৈরি করতে চায় না। রুশ প্রেসিডেন্টের ভাষায়, ‘আমরা কাউকে বহিষ্কার করতে চাই না।’

ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া ভ্লাদিমির পুতিনের বিবৃতিতে বলা হয়, নতুন বছরের ছুটির মওসুমে আমেরিকান কূটনীতিকরা পরিবার ও ছেলেমেয়ে নিয়ে যেসব জায়গায় ছুটি কাটাচ্ছেন; সেগুলোও তারা বন্ধ করছেন না। তিনি বরং আমেরিকান কূটনীতিকদের পরিবারগুলোকে ক্রেমলিনে বড়দিনের উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়া থেকে ৩৫ জন আমেরিকান কূটনীতিককে বহিষ্কারের পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়ায় আমেরিকানদের ছুটি কাটানোর কটেজ ও ওয়্যারহাউস বন্ধ করে দেওয়ারও পরামর্শ তারা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত এমন কিছুর সম্ভাবনা নাকচ করে দেন ভ্লাদিমির পুতিন। তিনি বরং ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে চান। কারণ ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের শীর্ষ পদে যাদের মনোনীত করেছেন রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের