নববর্ষে শত্রুদের ব্যঙ্গমিশ্রিত শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৭, ০৮:০০আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৮:০০
image

নববর্ষে শত্রুদের ব্যঙ্গমিশ্রিত শুভেচ্ছা জানালেন ট্রাম্প খ্রিস্টীয় নববর্ষে যুক্তরাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে বিভক্তির রাজনৈতিক সূত্র প্রয়োগ করে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয় ছিনিয়ে এনেছেন, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েও বিভাজনের সেই রাজনীতি অক্ষুণ্ন রেখেছেন তিনি। শুভেচ্ছা বক্তব্যে নিজের শত্রু আর পরাজিতদের প্রসঙ্গ আলাদা করে উল্লেখ করেছেন তিনি। শুভেচ্ছা জানাতে গিয়ে তাদের প্রতি খানিকটা ব্যঙ্গ করতেও ভোলেননি তিনি।
আর ২০ দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প ২০১৭ খ্রিস্টাব্দ শুরুর কিছু সময় আগে শনিবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন। টুইটের শুভেচ্ছা বাতর্কায় তিনি বলেন:  ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তাদেরকেও শুভেচ্ছা যারা আমার শত্রু এবং যারা আমার সঙ্গে লড়াই করতে এসে শোচনীয়ভাবে হেরে এখন বুঝতে পারছে না তাদের কী করা উচিত’।
বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় তার এই টুইটে লাইক পড়ে ১ লাখ ৭ হাজারের বেশি; রিটুইট হয় ৪৬ হাজার ৭৫৭ বার।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শ্লোগানে শ্বেতাঙ্গ আধিপত্যের বাসনাকে নির্বাচনি রেটরিক বানিয়ে তুমুল আলোচিত ও সমালোচিত হন। শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে মেক্সিকান, মুসলমান, নারী, সমকামীসহ বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থান দিয়ে বিভক্তিকে সামনে আনতে সমর্থ হন তিনি। যা বিশ্বব্যাপী নতুন মার্কিন স্বর আকারে সাড়া জাগায়।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের বিচারে চলতি বছরের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তাকে ‘বিভক্ত আমেরিকার প্রেসিডেন্ট’ (প্রেসিডেন্ট অব দ্য ডিভাইডেড স্টেটস অব আমেরিকা) হিসেবে আখ্যা দিয়েছে টাইম। ৭ ডিসেম্বর ২০১৬ বুধবার সাময়িকীটির বিচারক প্যানেল এ ঘোষণা দেয়। মার্কিন রাজনীতিতে ঝড়ের বেগে ‘পরিবর্তন’ আনায় তাকে এ খেতাব দেওয়া হয়েছে।  টাইম ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেন, ‘এমন অস্বাভাবিক পন্থায় ছলে-বলে বছরের কার্যক্রমে প্রভাব বিস্তার করেছেন; এমন কাউকে এর আগে দেখেছি বলে আমার মনে হয় না।’

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শ্লোগানে শ্বেতাঙ্গ আধিপত্যের বাসনাকে নির্বাচনি রেটরিক বানিয়ে তুমুল আলোচিত ও সমালোচিত হন। শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে মেক্সিকান, মুসলমান, নারী, সমকামীসহ বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থান দিয়ে বিভক্তিকে সামনে আনতে সমর্থ হন তিনি। যা বিশ্বব্যাপী নতুন মার্কিন স্বর আকারে সাড়া জাগায়।

উল্লেখ্য, টাইম ম্যাহাজিন প্রতিবছর শীর্ষ একজন ব্যক্তিকে নির্বাচন করেন যিনি  ইতিবাচক অথবা নেতিবাচক প্রক্রিয়ায় পূর্ববর্তী বছরে সংবাদ জগতকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন। এই সেরা ব্যক্তিকে চূড়ান্ত অর্থে টাইম ম্যাগাজিনের সম্পাদক নিজেই মনোনীত করেন। পাঠক জরিপের মধ্য দিয়ে কেবল জনপরিসরের ভাবনাটাই সামনে আনা হয়।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম