দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে ইসরায়েলি পুলিশের জিজ্ঞাসাবাদ

বিদেশ ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৭, ০৬:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ০৬:৪৬
image

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার স্ত্রী সারা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।

ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার নেতানিয়াহুকে জেরুজালেমে তার বাসভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। ‘ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া বিশেষ সুযোগ-সুবিধা’ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ওই জিজ্ঞাসাবাদের আগে নেতানিয়াহু নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেন। তিনি সংবাদমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষদের সতর্ক করে দিয়ে বলেন, ‘উৎসব করা বন্ধ করুন। আমার কিছুই হবে না। কারণ আমি কিছুই করিনি।’

ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুকে প্রায় তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অন্যায়ভাবে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার ডলার মূল্যের উপহার গ্রহণ করেছেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় পুলিশকে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিহাই ম্যানডেলব্লিট। দেশটির আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে এ তদন্তের বিস্তারিত জানানো হবে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম