এক্সন মোবিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন ‘ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী’ টিলারসন

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৭, ১৬:১২আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:১৪
image

ট্রাম্প-টিলারসন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নিয়োগ নিশ্চিত হলে, তিনি ও মার্কিন শীর্ষ তেল কোম্পানি এক্সন মোবিল নিজেদের মধ্যকার সকল সম্পর্ক ছিন্ন করতে একমত হয়েছেন। স্বার্থের সংঘাত নিরসনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে এক্সন জানিয়েছে।

ট্রাম্প শিবিরের পক্ষ থেকে গত ১৩ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের নাম জানানো হয়। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের আইন অনুযায়ী, এই নিয়োগ নিশ্চিতের জন্য সিনেটের অনুমোদন দরকার। আর তাই টিলারসনের নিয়োগ এখনও নিশ্চিত হয়নি।

এক্সন মোবিল এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের নিয়োগ নিশ্চিত হলে কোম্পানির পক্ষ থেকে তার ২০ লাখ শেয়ারের (যার বর্তমান মূল্য ১৮ কোটি ২০ লাখ ডলারেরও বেশি) মূল্য আগামী ১০ বছর ধরে স্বাধীন একটি ট্রাস্টে জমা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, টিলারসনকে যে শেয়ার বোনাস দেওয়ার কথা ছিল, আর আগামী তিন বছরে নগদ বোনাস হিসেবে যে ৪১ লাখ ডলার দেওয়ার কথা রয়েছে তাও বাতিল করা হবে। টিলারসন তার মালিকানাধীন ৬ লাখ শেয়ারও বিক্রি করে দেবেন।

এক্সন জানিয়েছে, টিলারসন পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হবেন কোম্পানিটির নবনিযুক্ত প্রেসিডেন্ট ড্যারেন উডস।

গত ৮ নভেম্বর মার্কিন নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এক্সনের শেয়ারের মূল্য বেড়েছে সাড়ে ৬ শতাংশ। 

পুতিনের সঙ্গে রেক্স টিলারসন

উল্লেখ্য, টিলারসনের নিয়োগ নিয়ে ইতোমধ্যে অনেক প্রশ্ন উঠেছে। এই জ্যেষ্ঠ কূটনীতিকের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ঘনিষ্ট সম্পর্ক’ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

টিলারসন ৪১ বছর ধরে এক্সন মোবিলে কাজ করছেন। এই সময়ের মধ্যে তিনি রুশ রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি রোসনেফটের সঙ্গেও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করেছেন।

২০১১ সালে রাশিয়ার ওপর মার্কিন আর্থিক নিষেধাজ্ঞায় রোসনেফটের সঙ্গে এক্সনের যৌথ কাজের সমাপ্তি ঘটে। তখন রোসনেফটের সঙ্গে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের চুক্তি ছিল এক্সনের। আর এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন টিলারসন।

২০১৩ সালে রুশ কর্তৃপক্ষ বন্ধুত্বের নিদর্শন হিসেবে টিলারসনকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার প্রদান করে।

এর পরের বছরই রুশ ফেডারেশনে ইউক্রেনের বিতর্কিত প্রদেশ ক্রিমিয়ার অন্তর্ভুক্তির ফলে আবারও মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হয় রাশিয়া। তখনও এই সিদ্ধান্তকে ‘ক্ষতিকর’ উল্লেখ করে এর সমালোচনা করেন টিলারসন।

সূত্র: রয়টার্স।

/এসএ/ 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম