মসুলে টাইগ্রিসের তীরে পৌঁছেছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ০৯:১৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০৯:৫৮

মসুলে টাইগ্রিসের তীরে পৌঁছেছে ইরাকি বাহিনী ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর হাত থেকে মসুল পুনর্দখল করার লড়াইয়ে শহরটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর তীর পর্যন্ত পৌঁছে গেছে দেশটির সরকারি বাহিনী। মসুল শহরকে আইএস-এর হাত থেকে মুক্ত করার জন্য অভিযান শুরুর প্রায় তিন মাস পর এখানে এসে পৌঁছেছে বিশেষ বাহিনী।

মসুলের দুটি এলাকা এর মধ্যে আবারও দখল করে নিয়েছে ইরাকে সন্ত্রাস-দমন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরাকি বাহিনী তাদের কৌশলে কিছু পরিবর্তন আনার সুফল পাচ্ছে যুদ্ধক্ষেত্রে এসব সাফল্যের ভেতর দিয়ে।

আইএসের এখন যোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে। তারা তিন দিক থেকে বিপক্ষের অগ্রাভিযানের মুখে পড়েছে। টাইগ্রিস নদীর ওপর যে পাঁচটি সেতু আছে তার একটিতে জঙ্গিরা অন্তর্ঘাতমূলক হামলা চালিয়েছে।

একজন ইরাকি কর্মকর্তা বলেছেন, হতাশা থেকেই এ হামলা। তবে মসুল শহরের বড় অংশই এখনও আইএসের নিয়ন্ত্রণে। ইরাকের বিভিন্ন অংশ এখনও তাদের প্রভাব রয়েছে।

গত ২ জানুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বাগদাদ সফরের সময়ে দেশটির একটি জনসমাগমস্থলে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় আইএস। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩৯ জন নিহত হন। বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় শহর সদর এ আত্মঘাতী গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বাগদাদের কাছে ইরাকি কাউন্টার-টেরোজিম সার্ভিস একাডেমি পরিদর্শনের পরই এ হামলার ঘটনা ঘটে। পরিদর্শনের সময়ে সেখানে অবস্থানরত ফরাসি সেনাদের তিনি আইএসের বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

একই দিন শিয়াদের পবিত্র শহর বলে পরিচিত নাজাফ শহরেও হামলার ঘটনা ঘটে। সদর শহরে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় সাত পুলিশ সদস্য নিহত হন। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান