ট্রাম্পকে ১০ লাখ নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন ‘আলিবাবা’র প্রতিষ্ঠাতা

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ০৬:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ০৬:৩২
image

ডোনাল্ড ট্রাম্প ও জ্যাক মা মার্কিন নাগরিকদের জন্য ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন চীনা ই-কমার্স কোম্পানি ‘আলিবাবা গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্প টাওয়ারে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি প্রদান করেন।

‘আলিবাবা’র পদস্থ কর্মকর্তা ব্রিয়ন টিংলার এক বিবৃতিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, “জ্যাকের পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ মার্কিনি ছোট ব্যবসা শুরু করবেন, সেসব পণ্য ‘আলিবাবা’র প্ল্যাটফর্ম ব্যবহার করে চীনে বিক্রি হবে। আর এভাবে ১০ লাখ মার্কিনির কর্মসংস্থান নিশ্চিত হবে।” 

জ্যাকের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্প বলেন, ‘তিনি বিশ্বের সবচেয়ে সেরা উদ্যোক্তাদের একজন। আমাদের বৈঠকটি ছিল খুবই কার্যকর। এই বৈঠকটি হলো কর্মসংস্থানের বিষয়ে। জ্যাক এবং আমি বড় কিছু করতে যাচ্ছি।’

বৈঠকের পর জ্যাক সাংবাদিকদের বলেন, ‘আমি চীনকে ভালোবাসি, আমি যুক্তরাষ্ট্রকেও ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘আমরা মার্কিন উদ্যোক্তাদের সহায়তা করতে চাই। তারা তাদের পণ্য চীনের গ্রাহকদের কাছে বিক্রি করতে পারেন। এভাবে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়বে। সেই সঙ্গে রফতানিও বাড়বে।’

তবে ‘আলিবাবা’র ওই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক।

উল্লেখ্য, এই সাক্ষাতের পর সোমবার ‘আলিবাবা’র শেয়ারের মূল্য ১.৫০ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে।

সূত্র: সিএনএন।

/এসএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম