হ্যাকিংয়ের কবলে ইসরায়েলি হ্যাকার ফার্ম

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৬:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৩:৪৬
image

সেলিব্রাইট ফার্মের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট যে ইসরায়েলি প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তার জন্য ফোন হ্যাক করে থাকে সেই প্রতিষ্ঠানটিই এবার হ্যাকিংয়ের শিকার হয়েছে। কেবল তাই নয়, এরইমধ্যে তাদের ৯০০ জিবি ডাটা ফাঁস হয়েছে। গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে হ্যাকের খবরটি নিশ্চিত করেছে সেলিব্রাইট নামের ওই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, সন্দেহভাজনদের ফোন হ্যাক করার জন্য আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেকসময়ই সেলিব্রাইটের সহায়তা নিয়ে থাকে। আর যুক্তরাষ্ট্রে এ প্রতিষ্ঠানটিকে শীর্ষস্থানীয় ফরেনসিক তথ্য সরবরাহকারী বলে বিবেচনা করা হয়। দ্রুত একটি ফোন খুলতে এবং ডাটা সংগ্রহ করতে এর ইউএফইডি ডিভাইস ব্যবহার করা হয়। এবার সে প্রতিষ্ঠানটিই হ্যাকিং-এর শিকার হলো।

হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে সেলিব্রাইটের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এখন পর্যন্ত এ ঘটনায় নির্দিষ্ট করে গ্রাহকদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট হওয়া যাযনি। তারপরও, মাই সেলিব্রাইট অ্যাকাউন্টধারীদের পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন পূর্ব সতর্কতা হিসেবে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করে নেন।’

এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানানো হয়। সূত্র: ফোর্বস।

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম