রাশিয়া-চীনের সঙ্গে কাজ করার প্রত্যাশা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৭, ১২:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ০৯:৪৯
image

ট্রাম্প-পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে ওই দেশগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করেন বলে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন। তিনি রাশিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞাকে সাময়িক বলে, তা তুলে নেওয়ারও ইঙ্গিত দেন। ‘এক চীন নীতি’ নিয়েও আলোচনা করবেন বলে ট্রাম্প জানিয়েছেন।

ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া ওই সাক্ষাতকারে ট্রাম্প জানান, রাশিয়া যদি যুক্তরাষ্ট্রকে জঙ্গিবাদ নির্মূলসহ অন্যান্য ব্যাপারে সহযোগিতা করে, তাহলে রাশিয়ার উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তিনি বলেন, ‘যদি রাশিয়া আসলেই আমাদের সহযোগিতা করে, তবে আমরা কেন তাদের ওপর নিষেধাজ্ঞা জারি রাখতে যাবো?’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাতের প্রত্যাশা করছেন ট্রাম্প।  

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প আরও বলেন, মার্কিন কোম্পানিগুলোকে নিরপেক্ষভাবে চীনের মুদ্রাব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করতে দিতে হবে। তবে মুদ্রাব্যবস্থার নিয়ন্ত্রণ সত্ত্বেও তিনি চীনকে ‘কারেন্সি ম্যানিপুলেটর’ বলে আখ্যা দিতে চান না বলে জানিয়েছেন।

গত মাসে ট্রাম্প তাইওয়ানের নেতার সঙ্গে ফোনে কথা বলে বিতর্কের জন্ম দিয়ে এতো বছর ধরে মার্কিন চর্চিত ‘এক চীন নীতি’কে প্রশ্নবিদ্ধ করেন। তবে এ বিষয়েও এবার সুর নরম করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, তাইওয়ানকে তিনি স্বতন্ত্রভাবে স্বীকৃতি দিতে চান না। এ নিয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চান তিনি।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম