কিরগিজস্তানে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩৭, আরও প্রাণহানির শঙ্কা

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৬
image

তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাচ্ছিল বিমানটি সোমবার (১৬ জানুয়ারি) কিরগিজস্তানের আবাসিক এলাকায় টার্কিশ এয়ারলাইন্সের মালবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিরগিজ কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবরটি নিশ্চিত করেছে। প্রাথমিক খবরে মৃতের সংখ্যা ৩২ বলে জানানো হয়েছিল। এদিকে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। কুয়াশাচ্ছন্ন আবহাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার হংকং থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাওয়ার পথে কিরগিজস্তানের মানাস বিমানবন্দরে বিমানটির যাত্রাবিরতি করার কথা ছিল। ঘন কুয়াশার কারণেই এ যাত্রাবিরতির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার উত্তরে মানাস বিমানবন্দরের কাছের ঘর-বাড়ির ওপর বোয়িং ৭৪৭ বিমানটি বিধ্বস্ত হয়। সেসময় বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে এবং প্রাণহানি হয়। নিহতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।

কিরগিজস্তানের জরুরি ব্যবস্থা সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র এলিরা শারিপোভা সিএনএন-কে বলেন, ‘ক্ষতিগ্রস্তদের সংখ্যা দ্রুত বাড়ছে। ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন।’

শারিপোভা আরও জানান, যে গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানকার ১৫টি ঘর ধ্বংস হয়ে গেছে।

অবশ্য ওই পণ্যবাহী বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দুই পাইলটসহ ওই বিমানটিতে ১০ জন আরোহীর বসার ব্যবস্থা ছিল।

ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার কারণ এখনও জানা যায়নি। তবে কিরগিজস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কাবার এজেন্সিকে জরুরি ব্যবস্থাবিষয়ক মন্ত্রী কুবাতবেক বরোনোভ বলেন, কম দৃশ্যমানতাকে একটি কারণ বলে মনে করা হচ্ছে।

/এফইউ/

সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম