মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১০:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১০:০৮

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি নাইটক্লাবে সংগীত উৎসবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় সময় সোমবার রাত আড়াইটার দিকে প্লায়া ডেল কারমেন রিসোর্টের ব্লু প্যারট নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। ক্লাবের একটি জানালা দিয়ে গুলি চালাতে শুরু করে বন্দুকধারী। এ সময় সেখানে বিপিএম ইলেক্ট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলছিল।

হামলায় নিহতদের মধ্যে ক্লাবের নিরাপত্তারক্ষী ছাড়াও ইউরোপ-আমেরিকা থেকে আসা পর্যটকরাও রয়েছেন। সংগীত উৎসবের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তারা জানান, একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে। এতে তাদের তাদের তিনজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

বিবৃতিতে হামলার তদন্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথাও বলা হয়েছে।

এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটককৃতদের মধ্যে প্রকৃত হামলাকারী আছেন কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় বহুদিন ধরেই মাদকদ্রব্য নিয়ে সমস্যা চলছিল। তার সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, হামলার সময় লোকজন মাথা নিচু করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। সূত্র: রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম