চার দশকে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প: জরিপ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১১:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:৪৬
image

ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করতে যাওয়া মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে গত চার দশকে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে কম। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে চালানো এক জনমত জরিপে।

জনমত জরিপে অংশ নেওয়াদের মাত্র ৪৪ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সাজানো প্রশাসনকে পছন্দ করেছে। অপরদিকে, ট্রাম্প প্রশাসনকে অপছন্দ করছে ৫২ শতাংশ। যেখানে জনমত জরিপে বারাক ওবামার ক্ষেত্রে এই জনপ্রিয়তার হার ছিল ৬১ শতাংশ।  

এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট গত ১২ থেকে ১৫ জানুয়ারি ওই জনমত জরিপ চালায়।

নিজ পার্টির সদস্যদের মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশ ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিচ্ছে। যেখানে ওবামার ক্ষেত্রে এই হার ছিল ৯৪ শতাংশ।

জরিপে দেখা যায়, নির্দলীয়দের মধ্যে মাত্র ৪২ শতাংশের সমর্থন রয়েছে ট্রাম্পের সঙ্গে। যেখানে ২০০৯ সালে ওবামার প্রতি সমর্থন ছিল ৮০ শতাংশের।

তবে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ৬১ শতাংশের সমর্থন পাচ্ছেন ট্রাম্প। যদিও বর্ণবৈষম্য ও নারী বিদ্বেষের প্রতি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যথাক্রমে মাত্র ৪০ ও ৩৭ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট। 

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম