হোয়াইট হাউসের ব্রিফিং রুম বদলাবেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ২০:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:০৬

হোয়াইট হাউসের ব্রিফিং রুম বদলাবেন না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুম পরিবর্তন করবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ব্রিফিং রুমে কারা প্রবেশাধিকার পাবেন সেটা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে টিম ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসের ব্রিফিং রুমকে আরও বড় পরিসরে স্থানান্তরের কথা উঠেছিল। ভবনের পশ্চিম পাশের ছোট ব্রিফিং রুমটি ওল্ড এক্সিকিউটিভ ভবনে স্থানান্তরের কথা বলেছিলেন তারা। এটিও হোয়াইট হাউস কমপ্লেক্সের অংশ। তবে সমালোচনার মুখে এটা পরিবর্তন না করার কথা জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটা পরিবর্তন করা হবে না। তবে সংবাদমাধ্যমের কিছু লোকজনকে এখানে প্রবেশ করতে পারবেন না।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অনেকেই সেখানে যেতে আগ্রহী। ফলে আমরা অপেক্ষাকৃত বড় একটি রুমের কথা বলেছিলাম। কিন্তু তারা পাগলামো করেছে। শিগগিরই তারা একটি বড় রুম প্রার্থনা করবে। আপনারা এটা দেখবেন।

হোয়াইট হাউসের বর্তমান প্রেস রুমে ৪৯টি আসন রয়েছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’কে এই আসনগুলো বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, ফক্স নিউজ ছাড়া যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় সবকটি সংবাদমাধ্যমের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক নেতিবাচক। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সিএনএন-এর প্রতিনিধির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প। এমনকি মূলধারার সংবাদমাধ্যমগুলোর কয়েকজন প্রতিবেদকের নাম উল্লেখ করে তাদের সমালোচনাও করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। সূত্র: রয়টার্স, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম