বুশ দম্পতি হাসপাতালে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০১:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৬:০৪

জর্জ ডব্লিউ বুশ ও বারবারা বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী বারবারা বুশ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্জ ডব্লিউ বুশ বর্তমানে হাউসটন মেথোডিস্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল এবং তিনি বিশ্রামে আছেন। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখেছেন এবং আশা করছেন কয়েকদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে বাইরে নেওয়া সম্ভব হবে।

এদিকে, গতকাল ব্রনকাইটিসে আক্রান্ত হয়ে বারবারা বুশও একই হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির পর তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ‘হাজার গুণ’ ভালো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।অ্যান্টিবায়োটিক গ্রহণ ও ভালোভাবে বিশ্রাম নিলে তার স্বাস্থ্যের আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বুশ দম্পত্তির বন্ধু জিম ও সুসান এবং শুভাকাঙ্ক্ষীরা গত রাতে তাদের দেখতে হাসপাতালে যান।সেখানে তাদের সেবায় সন্তোষ প্রকাশ করেন তারা।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম