হাওয়াই দ্বীপপুঞ্জের কয়েকশ’ মানুষের বিরুদ্ধে মামলা করবেন জাকারবার্গ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৩:৩২আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৩:৩৬

মার্ক জাকারবার্গ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সম্পত্তি বিক্রি বাধ্য করতে হাওয়াই দ্বীপপুঞ্জের কয়েকশ’ মানুষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, দুই বছর আগে হাওয়াই দ্বীপপুঞ্জের কাওয়াই দ্বীপে একশ’ মিলিয়ন ডলার দিয়ে সাতশ’একর সম্পত্তি কেনেন জাকারবার্গ। তার জমির মধ্যে ছোট ছোট অনেকগুলো প্লট আছে যার মালিকানা দ্বীপের কয়েকজন বিলিয়নিয়র। আর ওই প্লটগুলো কিনতেই তিনি জমির মালিকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

হুনুলুলুর দৈনিক স্টার-অ্যাডভাইজারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, ইতোমধ্যে গত ৩০ ডিসেম্বর জাকারবার্গ নিয়ন্ত্রিত কোম্পানির পক্ষ থেকে কাওয়াই আদালতে আটটি আবেদন করা হয়েছে। জাকারবার্গের জমির মধ্যে অন্যদের মালিকানায় থাকা প্লটগুলো বাধ্যতামূলকভাবে তার কাছে বিক্রির আবেদন করা হয়। উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দাম দিয়ে জাকারবার্গ ওই প্লটগুলো কেনার ইচ্ছা পোষণ করেছেন। প্লটগুলো কিনতে পারলে দ্বীপটির উত্তর সৈকতটি তার একান্ত সম্পদ হিসেবে বিবেচিত হবে।

জাকারবার্গের কিনতে ইচ্ছা পোষণ করা এমন জমির পরিমাণ আট একর। এসব জমির মালিকরা বংশানুক্রমিকভাবে জমিগুলো ভোগদখল করে আসছে এবং নিজেদের জমিতে যেতে তারা আইনসম্মতভাবেই জাকারবার্গে কেনা জমি ব্যবহার করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ মামলার বিবাদীরা এখনও জীবিত। তবে বিবাদীরা তাদের সিংহভাগ জমি বিক্রি করে দিলেও সামান্য অংশ নিজেদের কাছে রাখতে চাইছেন। কিন্তু ওই জমি পেতে জাকারবার্গ এমনই উন্মুখ হয়ে আছেন যে এসব সম্পত্তি পেতে জমির মালিকদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তিনি। জমি বিক্রির জন্য এর মালিকদের মাত্র ২০ দিন সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে বলেও আইনি নোটিশে বলা হয়েছে।

জাকারবার্গের আইনজীবী কেওনি শুলজ সিএনবিসিকে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশাল জমির ভেতরে নিজের ছোট্ট একটি অংশ ধরে রেখে সুবিধা আদায়ের চেষ্টা হাওয়াই দ্বীপপুঞ্জের মানুষের স্বভাব। ওই জমিটুকুর বিনিময়ে তারা পরবর্তীতে বেশি টাকা দাবি করে। তবে কিছু কিছু ক্ষেত্রে জমির নতুন মালিকরা তাদের ইচ্ছা বা চাওয়ার বিষয়ে তেমন গুরুত্ব দেন না।’

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাকারবার্গের করা ৮ মামলার মধ্যে একটি মামলায় ৩শ’ জনকে বিবাদী করা হয়েছে, এরা ১৮৯৪ সালে পর্তুগিজ এক আখক্ষেত কর্মীর কেনা দুই একর জমি নিজেদের বলে দাবি করে আসছে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম