টেমস নদী থেকে তাজা বোমা উদ্ধার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৭:৪৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৭:৪৮

টেমস নদীতলে বোমা পাওয়ার খবরে পুলিশি তৎপরতা

লন্ডনের টেমস নদীতলে একটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটায় বোমাটি উদ্ধার ও পরে নিষ্ক্রিয় করা হয়। বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে জানিয়েছে পুলিশ।
ওয়েবমিনিস্টার টিউব স্টেশনের কাছের ভিক্টোরিয়া বাঁধের পাশে টেমস নদীতে কাজ করার সময় স্থানীয় সময় বিকাল সোয়া পাঁচটার সময় পুর প্রকৌশলীরা একটি ধাতব বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশের বিশেষজ্ঞ দল এসে বোমাটি উদ্ধার করে। এসময় বিস্ফোরণের আশংকায়  ওয়েস্টমিনিস্টার ও এমব্যাংকমেন্ট পাতাল স্টেশনগুলো খালি করে ফেলা হয় এবং ভিক্টোরিয়া বাঁধ, ওয়েস্টমিনিস্টার ব্রিজের মতো ব্যস্ত সড়কগুলো বিকালবেলা দীর্ঘক্ষণ আটকে রাখে পুলিশ।  
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বোমাটির ২ ফুট প্রস্থ ও ১ ফুট উচ্চতার। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করে। সূত্র: দ্য টেলিগ্রাফ।
/টিএন/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম