ট্রাম্পের সহযোগীদের ‘রুশ সংযোগ’ তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৪:১২
image

ট্রাম্পের সঙ্গে ম্যানাফোর্ট গোয়েন্দা নির্দেশে মাত্র কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা হচ্ছে তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিকে। একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা ‘রুশ সংযোগ’ নিয়ে ট্রাম্পের সহযোগীদের যোগাযোগ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানাচ্ছে, ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টসহ আরও কয়েকজন রিপাবলিকানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।  

উল্লেখ্য, ম্যানাফোর্ট গতবছর আগস্ট পর্যন্ত ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান ছিলেন। তিনি রুশপন্থী কোম্পানি রিনাত আখমেতভ, দিমিত্রি ফিরতাশ এবং ওলেগ দেরিপাসকার মতো কোম্পানির সঙ্গে কাজ করেছেন।

রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি-র সঙ্গে সংযোগ থাকার বিষয়ে ম্যানাফোর্টের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)।

সেই সঙ্গে ট্রাম্প শিবিরের পররাষ্ট্র উপদেষ্টা কার্টার পেইজ এবং রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত বিনিয়োগ প্রতিষ্ঠান রজার স্টোনের বিষয়েও মার্কিন গোয়েন্দারা তদন্ত করছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নেতৃত্বে এনএসএ, সিআইএ এবং মার্কিন অর্থ বিভাগের আর্থিক অপরাধ ইউনিট ওই তদন্ত পরিচালনা করছে।

তবে ট্রাম্প শিবির এমন কোনও তদন্তের বিষয়টি অস্বীকার করেছে। ট্রাম্প শিবিরের মুখপাত্র হোপ হিকস বলেছেন, ‘যে কোনও তদন্ত বা তার ভিত্তি সম্পর্কে আমাদের কিছুই জানা নেই।’

ম্যানাফোর্ট জানিয়েছেন, তার বিরুদ্ধে রুশ সরকারের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। তিনি এসব অভিযোগকে ‘ডেমোক্র্যাটিক পার্টির নোংরা রাজনীতি’ উল্লেখ করে তা অস্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে রুশ সরকার বা রুশ কর্মকর্তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

ডেমোক্র্যাটিক পার্টির ইমেইল ফাঁস সম্পর্কে তিনি বলেছেন, ‘সংবাদপত্রে যা প্রকাশিত হয়েছে, আমি শুধু সেটুকুই জানি।’  

সম্প্রতি এনএসএ, সিআইএ এবং এফবিআই-এর এক যৌথ প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে পুতিনকে দায়ী করা হয়। এতে দাবি করা হয়, পুতিন তার ‘পছন্দের’ প্রার্থীকে জয়ী করতে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়, ‘আমদের মূল্যায়নে বেরিয়ে এসেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে প্রভাবিত করার নির্দেশনা দিয়েছেন। রাশিয়ার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করা, হিলারি ক্লিনটনকে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে তার সমর্থনকে প্রভাবিত করে তাকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের মূল্যায়নে আরও উঠে এসেছে, পুতিন এবং রুশ সরকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়ী করার ক্ষেত্রে পরিষ্কার পক্ষপাতিত্ব ছিল।’  

মার্কিন নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ওবামা গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সম্মতি দেন। গত ২৯ ডিসেম্বর ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ওবামা প্রশাসন।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম