ফার্স্ট লেডির দায়িত্ব পালনের সম্ভাবনা নাকচ করলেন ইভানকা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩
image

সাক্ষাৎকার দিচ্ছেন ইভানকা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ‘২০/২০’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ছেলে ব্যারনের স্কুলের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া নিউ ইয়র্ক সিটিতে থাকার ঘোষণা দিয়েছেন। আবার ডোনাল্ড ট্রাম্প ও ইভানা ট্রাম্পের মেয়ে ইভানকাও ট্রাম্প করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট থেকে অব্যাহতি নেন। আর তাই গুঞ্জন শোনা যাচ্ছিল ইভানকা ভারপ্রাপ্ত ফার্স্ট লেডির ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। বৃহস্পতিবার এবিসি নিউজের অনুষ্ঠানে ইভানকা জানিয়ে দেন সেই সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘একজনই ফার্স্ট লেডি আছেন এবং তিনি অসাধারণ কাজ করবেন।’
উল্লেখ্য, আমেরিকান প্রজাতন্ত্রের প্রথম দশকগুলোতে দেখা গেছে প্রেসিডেন্টের স্ত্রীর অনুপস্থিতে অন্য কোনও নারী ফার্স্ট লেডির ভূমিকা পালন করতেন। অর্থাৎ প্রেসিডেন্ট যদি অবিবাহিত হতেন কিংবা বিপত্নীক হতেন তবে তার আত্মীয় কিংবা বন্ধুদের মধ্য থেকে কোনও নারীকে ফার্স্ট লেডির দায়িত্ব দেওয়া হতো। যুক্তরাষ্ট্রের একমাত্র অবিবাহিত প্রেসিডেন্ট জেমস বুচানন ক্ষমতায় থাকাকালীন তার ভাতিজি ফার্স্ট লেডির ভূমিকা পালন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দশম প্রেসিডেন্ট জন টাইলার দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় তার স্ত্রী মারা যায়। এরপর তার পুত্রবধু ফার্স্ট লেডির দায়িত্বগুলো পালন করতেন। পরে আবার তার মেয়ে সে দায়িত্ব গ্রহণ করেন। আর জন টাইলার দ্বিতীয় বিয়ে করার পর তার নতুন স্ত্রী ফার্স্ট লেডির ভূমিকায় অবতীর্ণ হন। অর্থাৎ চার বছরে চারজন ফার্স্ট লেডি পরিবর্তিত হন।
/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি