বাবার জন্য একটুখানি সুযোগ চান ইভানকা

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ২২:২২আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২২:২৬

ইভানকা ট্রাম্প ব্তির্কিত বাবার জন্য একটুখানি সুযোগ চাইলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে  ইভানকা ট্রাম্প। ট্রাম্পের শপথের আগের দিন মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকাবাসীর কাছে এই সুযোগ প্রার্থনা করেন তিনি।

এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইভাংকা বলেন, ‘আমার বাবা সত্যিই অসাধারণ একজন মানুষ। যেসব সমালোচনা হয়েছে তার জন্য তাকে একটু সময় দেয়া উচিত। তাকে হোয়াইট হাউসে কাজ করার সুযোগ দিন। তিনি অবশ্যই আপনাদের ধারণাকে ভুল প্রমান করবেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন থেকে কি বলে ডাকবেন ইভাংকা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘তিনি প্রেসিডেন্ট হলেও সব সময় আমি তাকে বাবা বলেই ডাকব।’

এদিকে ওবামা যুগের অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পের যুগ শুরুর আনুষ্ঠানিকতা চলছে এখন। খানিক বাদেই আসছে সেই ঐতিহাসিক মুহূর্ত। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে বদলে যাচ্ছেন পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। বদলে যাচ্ছেন হোয়াইট হাউসের বাসিন্দারা। শপথের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নতুন-পুরাতন প্রেসিডেন্ট আর ফাস্ট লেডিদের চা চক্রও সম্পন্ন হয়েছে।

ক্ষমতা গ্রহণের কিছু সময় আগে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ঐক্যবদ্ধ আমেরিকার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সবাইকে নিয়ে তিনি আমেরিকাকে আবারও মহত করে তুলবেন। তবে ট্রাম্পের প্রতি বিশ্বাস নেই অনেক আমেরিকানের। তবে কৃষ্ণাঙ্গদের, মেক্সিকানদের আর মুসলমানদের তিনি পৃথক করেছিলেন নির্বাচনী প্রচারণার কাল থেকেই। সামনে এনেছিলেন জাতি-বর্ণ-ধর্মে বিভক্ত হয়ে থাকা আমেরিকাকে। তাই ট্রাম্পের ঐক্যের অঙ্গীকার সত্ত্বেও ওয়াশিংটনে ঢল নেমেছে প্রতিবাদীদের। ট্রাম্পের প্রতি তীব্র অনাস্থার কথা প্রতিবাদের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাইছে তারা। শপথ অনুষ্ঠানের সময় ঘনিয়ে আসতেই সেই বিক্ষোভ জোরালো হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

/বিএ/আপ-এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম