ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, সম্পর্কোন্নয়নের অঙ্গীকার

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ১৪:০৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪১

ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস-এর এক বিবৃতিতে বলা হয়, রবিবার দুই নেতার মধ্যে এ কথোপকথন হয়। আলোচনাকালে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা হয় তাদের। এছাড়া, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে নেতানিয়াহুকে প্রতিশ্রুতি দেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

আলোচনাকালে তেল আবিব এবং ওয়াশিংটনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, আগামী ফেব্রুয়ারির গোড়ার দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। হোয়াইট হাউসে নিজের দ্বিতীয় দিনের পূর্ণদিবস অফিসে নেতানিয়াহুকে এ আমন্ত্রণ জানান তিনি।

সাংবাদিকদের কাছে নেতানিয়াহু’র সঙ্গে এ কথোপকথনকে চমৎকার হিসেবে মন্তব্য করেছেন ট্রাম্প। আর নেতানিয়াহু বলেছেন, এটা ছিল বেশ উষ্ণ।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে ইসরায়েল সমর্থক হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেম এলাকায় বসতি স্থাপনে নতুন করে অনুমোদন দিয়েছে ইসরায়েল। জেরুজালেমের ডেপুটি মেয়র মেইর টার্গমেন বার্তা সংস্থা এএফপিকে বসতি স্থাপনের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধিতার কারণে বসতি স্থাপনে অনুমোদন দিতে দেরি করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বসতি স্থাপনে নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভোট না দিয়ে বসতি স্থাপনের বিরোধিতা করেছিল।

জেরুজালেমের নগর পরিষদ পূর্ব জেরুজালেমের পিসগাট জিব, রামাত শ্লোমো ও রামোত এলাকায় নতুন ৫৬৬টি বসতি নির্মাণের অনুমতি দিয়েছে। ডেপুটি গভর্নর বলেন, আমাকে বলা হয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণ না করা পর্যন্ত বসতি স্থাপনে অনুমোদন না দিতে। জেরুজালেমে বসতি স্থাপনে ট্রাম্পের কোনও আপত্তি নেই। তিনি ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টে গেছে। বারাক ওবামার সময়ের মতো আমাদের আর হাত বাঁধা নেই।

নতুন বসতি স্থাপনের অনুমতির নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র বলেছেন, নির্মাণ কাজের অনুমোদন দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক