সিআইএ পরিচালক হিসেবে পম্পেওর নিয়োগ চূড়ান্ত করলো সিনেট

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১২:৩৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:৩৩
image

মাইক পম্পেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র নতুন পরিচালক হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনীত প্রার্থী মাইক পম্পেও’র নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। সোমবার (২৩ জানুয়ারি) সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োজিত করার পক্ষে রায় আসে। এর কিছুক্ষণ পরই পম্পেওকে শপথবাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মাইক পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োগ দেওয়া হলে তিনি নজরদারি বাড়াতে পারেন এবং বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশলের ব্যবহার করতে পারেন এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিরোধীরা।

সোমবার, সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে পম্পেওর পক্ষে ভোট দেন ৬৬ জন সিনেটর। আর বিপক্ষে ভোট দেন ৩২ জন। যারা বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই ডেমোক্র্যাট বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পলও পম্পেওকে সিআইএ পরিচালক নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি নজরদারি ব্যবস্থায় কঠোরতা আরোপের পক্ষপাতী।  

সাবেক সেনা কর্মকর্তা মাইক পম্পেও ওয়েস্ট পয়েন্ট ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করেছেন। তিনি রিপাবলিকান দলের হয়ে দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের একজন সদস্য। সিআইএ-এর জিজ্ঞাসাবাদের যেসব পদ্ধতি বিশ্বজুড়ে সমালোচিত সেগুলোর পক্ষে অবস্থান থাকায় বিতর্কিত তিনি। ২০০৯ সালে ওয়াটারবের্ডিং পদ্ধতিকে বাতিল করতে নির্বাহী আদেশ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

অনেক সিনেটর মনে করেন, আর্মি ফিল্ড ম্যানুয়েলের মধ্যে যেসব জিজ্ঞাসাবাদ কৌশল রয়েছে একমাত্র সেগুলোই ব্যবহারের অনুমোদন দেওয়ার অঙ্গীকার করেননি পম্পেও। বরং তিনি ওয়াটারবোর্ডিংসহ বিতর্কিত কিছু জিজ্ঞাসাবাদ পদ্ধতি ফিরিয়ে আনতে চান। এসব কৌশলগুলো নাইন ইলেভেনের হামলা পরবর্তী কয়েকটি বছর সিআইএ ব্যবহার করেছিল। অবশ্য,সিনেট গোয়েন্দা কমিটির কিছু লিখিত প্রশ্নের জবাবে পম্পেও জানিয়েছেন, নীতিমালার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনার আগে তিনি বিশেষজ্ঞদের মতামত নেবেন।

/এফইউ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম