সৌদি আরবের অত্যাধুনিক যুদ্ধবিমানের যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ০৩:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০৩:৫৬

সৌদি আরবের অত্যাধুনিক যুদ্ধবিমানের যাত্রা শুরু মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক এফ-ফিফটিন এসএ ইগল যুদ্ধ বিমান আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বুধবার এ নতুন যুদ্ধ বিমানটির যাত্রা শুরু করে। দেশটির রাজধানী রিয়াদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিমানটির যাত্রা উদ্বোধন করা হয়। যুদ্ধবিমানটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
বিমানটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি বাদশা সালমান ও তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই যুবরাজ সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীরও দায়িত্ব পালন করছেন। কিং ফয়সাল এয়ার একাডেমির সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ইয়েমেনে অভিযানে সৌদি জোটের শরিক ওমানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরও উপস্থিত ছিলেন।
সৌদি নেতৃত্বাধীন এ জোট ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে অভিযান শুরু করে। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ-এর সমর্থনে হুথি বিদ্রোহীদের উৎখাতে এ অভিযানে অংশ নিচ্ছে সৌদি আরব।
সৌদি আরবের আশঙ্কা, হুথি বিদ্রোহীরা ইয়েমেন দখল করলে শিয়া নেতৃত্বাধীন ইরানের অনুগত হয়ে যাবে। সুন্নি শাসনাধীন সৌদি আরবের আঞ্চলিক শত্রু শিয়া শাসনাধীন ইরান।
আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী ডিফেন্স উইকলির তথ্য মতে, এফ-ফিফটিন এসএ- যুদ্ধবিমানটি ইগল যুদ্ধবিমানের সবচেয়ে অত্যাধুনিক সংস্করণ। এটি ছাড়াও সৌদি আরবের ইউরোফাইটার টাইফুনস ও টর্নোডো নামের যুদ্ধবিমান রয়েছে। এছাড়া রয়েছে অত্যাধুনিক এফ-ফিফটিন যুদ্ধবিমান। বিশ্বে প্রতিরক্ষা খাতে সর্বোচ্চ ব্যয়ের তালিকায় বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়। সূত্র: ফ্রান্স২৪
/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের