ব্রেক্সিট ইস্যুতে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৬ জানুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০০:৫১

টিউলিপ সিদ্দিক

ব্রেক্সিট ইস্যুতে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির সংসদে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল) নামের বিলটি উত্থাপন করা হয়। এই বিলটিতে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্রেক্সিট কার্যকরের আলোচনা শুরু করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি আহ্বান জানানো হবে।

বিলটিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার অনুমোদন দেওয়া হবে। এর আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ জানিয়েছিলেন, যদি এই বিলের পক্ষে ভোট দিতে বাধ্য করা হয় তাহলে তিনি ছায়ামন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।

বৃহস্পতিবার তিনি লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কাছে লিখিত চিঠি দিয়ে ছায়ামন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়টি জানান।

টিউলিপ বলেন, ‘যারা আমাদের পার্লামেন্টের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাদের জন্য একটা বিজয়। আমাদের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনতে তাদের কথিত ‘পরিকল্পনা’র বিরুদ্ধে আমাদের যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সরকার একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার দিকে ধাবিত করছে।’

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন চাইছেন, তার দল যেন এ বিলে প্রতিবন্ধকতা তৈরি না করে। তবে করবিনের এমন অবস্থানের বাইরে যাওয়া দলের ৩০ বিদ্রোহী এমপি’র সঙ্গে যোগ দিয়েছেন টিউলিপ সিদ্দিকও। প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়া টিউলিপ আগেই বলেছিলেন, ইইউ ত্যাগের ব্যাপারে এ অস্বচ্ছ বিলের পক্ষে ভোট দিতে জোর করা হলে তিনি লেবার পার্টি’র ছায়ামন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন। ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছায়ামন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ।

নর্থ লন্ডনের হ্যাম্পস্টিড এবং কিলবার্ন এলাকার এই এমপি বলেন, ‘আমার নির্বাচনি এলাকার তিন-চতুর্থাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছেন। এই বিতর্কে আমি তাদের পক্ষে থাকব। সরকার পার্লামেন্টে কী বিল আনে, সে ব্যাপারে আমার নজর থাকবে। লেবার পার্টিতে আমার সহকর্মীদের আনা যেকোনও সংশোধনীর ক্ষেত্রেও অবশ্যম্ভাবীভাবে এটা প্রযোজ্য। এসব পদক্ষেপ যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা, আবাসন মর্যাদা (রেসিডেন্সিয়াল স্ট্যাটাস) ও জীবনযাত্রার মানের মতো বিষয়গুলোর সুরক্ষা না দেবে; ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না।’
ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রত্যাশা, আর্টিকেল ৫০ অনুযায়ী পার্লামেন্ট সদস্যদের অনুমোদন ছাড়াই তিনি বেক্সিট কার্যকরের আলোচনা শুরু করতে পারবেন। তবে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের রায়ে সেটি অসম্ভব হয়ে পড়ে। এতে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে বিষয়টি উপস্থাপনের কথা বলা হয়।
ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন বিলটি নিয়ে আগামী মঙ্গল ও বুধবার বিতর্কে লিপ্ত হবেন দেশটির এমপিরা। তৃতীয় দিনের বিতর্কের পর ৮ ফেব্রুয়ারি বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
আলোচনার জন্য হাউস অব লর্ডসেও পাঠানো হবে বিলটি। থেরেসা মে’র নেতৃত্বাধীন সরকারের প্রত্যাশা, এটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষিত সময়ের মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী মার্চ নাগাদ এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।
ব্রেক্সিট বিষয়কমন্ত্রী ডেভিস ডেভিস বলেছেন, ‘ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। জনগণের এই রায় বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ফলে আজ আমরা পার্লামেন্টে একটি বিল এনেছি। এতে আমাদের মার্চের শেষ নাগাদ আর্টিকেল ৫০ অনুযায়ী কাজ করার সুযোগের কথা থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, পার্লামেন্ট ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দ্রুত এ আইন পাস করবে।’
ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী আশাবাদের কথা বললেও পার্লামেন্টে ভিন্নমতের কারণে বাস্তবে এই বিলটি পাস করা খুব মসৃণ হবে না বলে মনে করা হচ্ছে।

২০১৬ সালের জুনে গণভোটের মাধ্যমে ইইউ ত্যাগের পক্ষে এ রায় দেয় ব্রিটিশ নাগরিকরা।


/এমপি/টিআর/এএ/টিএন/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের