মেক্সিকান পণ্যে ২০ শতাংশ করারোপের পরিকল্পনা ট্রাম্পের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ০৩:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০৩:৪৮

বিমানে অফিস করছেন ডোনাল্ড ট্রাম্প

মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২০ শতাংশ করারোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা দেন ট্রাম্প। আর এই প্রাচীর নির্মাণের অর্থ জোগাড় করতেই এ ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের প্রেস সচিব সেন স্পাইসার জানিয়েছেন, ‘প্রস্তাবটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান সমর্থকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আর ভবিষ্যতে এটা একটি বড় অর্থনৈতিক প্রস্তাব হতে পারে। তবে এ প্রস্তাবে ভোক্তা, উৎপাদক এবং দুই দেশের সরকারের সম্পর্কে দীর্ঘমেয়াদি জটিলতা সৃষ্টি করতে পারে।’

তিনি আরও বলেন, ‘মেক্সিকোর পণ্য আমদানির ওপর ২০ শতাংশ করারোপ করা হলে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার সংগ্রহ করা যাবে—যা মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ প্রাচীর নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হবে কমপক্ষে ৮ থেকে ২০ বিলিয়ন ডলার।’

স্পাইসার বলেন, ২০১৫ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্র ২৯৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। তবে ইতোমধ্যে বিশ্বের ১৬০টি দেশ থেকে আমদানি করা পণ্য থেকে যুক্তরাষ্ট্র কর আদায় করে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম