ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির নিন্দা জানিয়ে ১৬ রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা এক যৌথ বিবৃতি দিয়েছেন। রবিবার গণমাধ্যমে দেওয়া এই বিবৃতিতে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক এবং পেনিনসিলভিয়ানার অ্যাটর্নি জেনারেলরাও রয়েছেন।
বিবৃতিতে অ্যাটর্নি জেনারেলরা সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ট্রাম্পের নির্বাহী আদেশের সমালোচনা করেন। তারা বলেন, ‘আমরা বিশৃঙ্খল পরিস্থিতির মাঝেও মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। মানুষের দুর্ভোগ কমানোর বিষয়ে যতটুকু সম্ভব নিশ্চিত হতে চাই আমরা।’
প্রসঙ্গত, সিরিয়াসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তারা তিন মাস যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশও চার মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এক নির্বাহী আদেশে তিনি এইসব পদক্ষেপ নেন।
আরও পড়ুন: শরণার্থী প্রবেশে স্থগিতাদেশ ট্রাম্পের, সাময়িক নিষেধাজ্ঞায় ৭ মুসলিম দেশের নাগরিক
/এমও/








