এবার ইরাক থেকে মার্কিন নাগরিকদের বহিষ্কার দাবি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ১০:৪২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১১:৩৩

ইরাকে একদল মার্কিন সেনা সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর এবার পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ইরাকে। দেশটির শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর দাবি করেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরাক থেকে মার্কিন নাগরিকদের অবশ্যই বহিষ্কার করতে হবে।

রবিবার নিজের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আপনার দেশের নাগরিকরা ইরাক ও অন্য দেশে স্বাধীনভাবে ঢুকবে; আর এসব দেশের নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবে না! এটা অবশ্যই ঔদ্ধত্যপূর্ণ নীতি। যদি তাই হয় তাহলে এসব দেশ থেকে আপনার নাগরিকদের আপনি নিয়ে যান।”

এদিকে, ইরাকি নাগরিকদের ওপর অন্যায্য ভিসা নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইরাকি পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটি। এক বিবৃতিতে কমিটি বলেছে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে সামনের কাতারে রয়েছে ইরাক। অথচ সেই দেশের নাগরিকদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা হতে পারে না; এটা অন্যায়। সেক্ষেত্রে ইরাক সরকারকে অবশ্যই পাল্টা ব্যবস্থা নিতে হবে।

এর আগে ট্রাম্পের নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান জানিয়েছে, এবার ইরানও তাদের দেশে সব মার্কিন নাগরিকের  প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গোটা ইসলামি বিশ্ব এবং সুনির্দিষ্টভাবে ইরানকে অবমাননা করা হয়েছে। সূত্র: প্রেস টিভি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম