ট্রাম্প মানসিক রোগী, দাবি মার্কিন মনোবিজ্ঞানীর

বিদেশ ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ২৩:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫৮

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুসলিমবিরোধিতার অভিযোগ নতুন নয়। এরইমধ্যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে দুর্নাম কুড়িয়েছেন তিনি। তবে এবার ট্রাম্পকে মানসিক রোগী দাবি করলেন যুক্তরাষ্ট্রেরই একজন মনোবিজ্ঞানী জন ডি. গার্তনার। জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের এই মনোবিজ্ঞানীর মতে, “ট্রাম্প মারাত্মকভাবে একজন মানসিক রোগী। প্রেসিডেন্ট হিসেবে মানসিকভাবে তিনি অযোগ্য।”

সম্প্রতি এক নিবন্ধে মনোবিজ্ঞানী জন ডি. গার্তনার বলেন, ডোনাল্ড ট্রাম্প মারাত্মকভাবে বিদ্বেষপূর্ণ আত্মমগ্নতা দেখিয়েছেন। এটা নিজের প্রতি মুগ্ধতা, সামাজিক রীতিনীতিবিরুদ্ধ আত্মম্ভরিতা, বিনা প্ররোচনায় আক্রমণের মতো উপাদানগুলোর সমন্বিত রূপ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১১ দিনের মাথায় অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন, হোয়াইট হাউসের নেতৃত্ব দিতে ট্রাম্প মোটেই যোগ্য নন। এর প্রমাণ হিসেবে তারা দুনিয়াজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ব্যাপক ট্রাম্পবিরোধী বিক্ষোভের কথা তুলে ধরছেন। মার্কিন ইতিহাসে দেশটির কোনও রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিশ্বজুড়ে এমন বিক্ষোভের ঘটনা বিরল।

সমালোচকরা বলছেন, ট্রাম্পের ব্যক্তিত্ব শুধু ত্রুটিপূর্ণই নয়; বরং এটা বিপজ্জনক।

এর আগে ট্রাম্পের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ তুলেছিলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘অবশ্যই তিনি (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু তিনি মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন।’ এখন হিলারির ওই দাবির সঙ্গে মিল পাওয়া গেলো এই মনোবিজ্ঞানীর দাবির। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম