ট্রাম্পের গলফ ক্লাবকে ৬০ লাখ ডলার জরিমানা

বিদেশ ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৩
image

গলফ ক্লাবে ট্রাম্প ফ্লোরিডার একটি ফেডারেল আদালত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবকে প্রায় ৬০ লাখ ডলার জরিমানা করেছেন। ক্লাবটির সাবেক সদস্যদের পাওনা পরিশোধে এ জরিমানা করা হয়।

ট্রাম্প ন্যাশনাল জুপিটার গলফ ক্লাবের সাবেক ৬৫ জন সদস্য জানান, তারা ওই ক্লাব থেকে বেরিয়ে যেতে চান। ট্রাম্প ২০১২ সালে রিৎজ কার্লটনের কাছ থেকে ক্লাবটি কেনেন।

আইন অনুযায়ী নতুন সদস্য না পাওয়া পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই সেখানে খেলার সুযোগ পাবেন। তাদেরকে বছরে ১৮০০ ডলার করে দিতে হচ্ছে।

ট্রাম্পের গলফ ক্লাবের নতুন ব্যবস্থাপনা পরিষদ আগের আইন পাল্টিয়ে চলে যেতে আগ্রহী সদস্যদের জমাকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার এবং তাদেরকে ক্লাব থেকে বাদ দেওয়া শুরু করে।

এর প্রেক্ষিতে ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ কেনেথ মারা ওই গলফ ক্লাবকে ৫৭ লাখ ২৫ হাজার ডলার জরিমানা করেন। ক্লাবের সদস্যদের অর্থ ফেরত দিতে ৪৮ লাখ এবং সুদ হিসেবে আরও ৯ লাখ ২৫ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: বাসস।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম