সোনার খনির খোঁজে চাঁদে খননকাজ!

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৭

সোনার খনির খোঁজে চাঁদে খননকাজ! সোনা ও প্লাটিনামের খনির খোঁজে চাঁদে খননকাজ শুরু করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের উদ্যোক্তা নাভিন জেইন। ২০১৭ সালের শেষ নাগাদ তার প্রতিষ্ঠান মুন এক্সপ্রেস এ খননকাজ শুরু করবে। চলতি বছরের জানুয়ারিতে এ ঘোষণা দেন নাভিন জেইন।

২০১০ সালে প্রতিষ্ঠিত মুন এক্সপ্রেস এরইমধ্যে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য পর্যাপ্ত তহবিল গঠন করেছে। চাঁদের বুকে প্রথম খননকাজের জন্য এখন ২০ মিলিয়ন ডলারের আরেকটি তহবিল সংগ্রহের কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম সিএনবিসি-এর সঙ্গে কথা বলেছেন মুন এক্সপ্রেস এর সহ-উদ্যোক্তা নাভিন জেইন। তিনি বলেন, “আগামী নভেম্বর বা ডিসেম্বরে রোবটিক স্পেসক্রাফট নিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের জন্য মুন এক্সপ্রেসের এখন প্রয়োজনীয় মূলধন রয়েছে।”

পৃথিবী থেকে চাঁদে অবতরণের জন্য এখন পর্যন্ত মার্কিন সরকারের অনুমতি পাওয়া  একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান মুন এক্সপ্রেস।

চাঁদের বুকে নিজেদের অভিষেক মিশনে এমজেড-১ রোভার পাঠাবে প্রতিষ্ঠানটি। এটি চন্দ্রপৃষ্ঠের নমুনা এবং এইচডি ভিডিও ইমেজ সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে। এই এমজেড-১ রোভারটি আকারে একটি ওয়াশিং মেশিনের চেয়ে খুব বেশি বড় নয়।

মুন এক্সপ্রেস-এর এ উদ্যোগ যদি সফল হয়, তাহলে প্রতিষ্ঠানটি গুগলের লুনার এক্সপ্রাইজ প্রতিযোগিতার বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হবে। ওই প্রতিযোগিতায় বলা হয়েছে, বেসরকারি উদ্যোগে যে প্রতিষ্ঠান প্রথম চাঁদে রোভার পাঠাতে অর্থায়ন করবে, ওই রোভারটি ৫০০ মিটার ভ্রমণ করবে এবং এইচডি ভিডিও পাঠাবে; সেই প্রতিষ্ঠানকে পুরস্কার বাবদ ২০ মিলিয়ন ডলার দেওয়া হবে।

গুগলের ওই ঘোষণার পর দুর্লভ ও মূল্যবান প্রাকৃতিক সম্পদের খোঁজে চাঁদে খননকাজ চালানোর এই পরিকল্পনা করে মুন এক্সপ্রেস।

ভবিষ্যত প্রজন্মের জন্য চাঁদে ‘হিউম্যান স্পেস কলোনি’ তৈরিতে সহায়তার পরিকল্পনার করছে মুন এক্সপ্রেস। ২০২৬ সাল নাগাদ চাঁদে ‘হলিডে অফার’ দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।

মুন এক্সপ্রেসের আরেক সহ-প্রতিষ্ঠাতা সংস্থাটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বব রিচার্ডস। তিনি বলেন, “এই বছরটা মুন এক্সপ্রেস এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্পেস ইন্ডাস্ট্রির জন্য একটা সন্ধিক্ষণ।”

বেসরকারি উদ্যোগের বাইরে রাষ্ট্রীয় উদ্যোগেও চাঁদের ব্যাপারে মনোযোগী হচ্ছে বিশ্বশক্তিগুলো। চলতি বছরেই চাঁদে গিয়ে নানা নমুনা সংগ্রহের পরিকল্পনা রয়েছে চীনের। অন্যদিকে, চাঁদের বুকে একটি ‘স্পেস বেজ’ তৈরির পরিকল্পনা করছে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস। সূত্র: মিরর।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম