রোগীর নাক দিয়ে বেরিয়ে এলো জ্যান্ত তেলাপোকা

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫০

তেলাপোকা বের করে আনার পর ডাক্তারদের সঙ্গে সেলভি ৪২ বছর বয়সী সেলভি কল্পনাই করতে পারেনি তার নাকের ভেতর দিয়ে শরীরে ঢুকে পড়েছে এক তেলাপোকা। ঘুম থেকে উঠে তার অস্বস্তি লাগছিল। ডান দিকের নাকের ছিদ্রে প্রচণ্ড চুলকাচ্ছিল। ভারতের চেন্নাই-এর ইনজামবাক্কামের বাসিন্দা সেলভি ছুটে গেলেন ডাক্তারের কাছে। কেউই কিছু করতে পারছিলেন না। কয়েকটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত হাজির হলেন চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগে।

স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা নানা পরীক্ষা করে নিশ্চিত হলেন তার নাকের ভেতরে কিছু একটা আছে। ডাক্তাররা বিশেষ কৌশলে তার নাকের ভেতর থেকে বের করে আনলেন একটি জীবন্ত তেলাপোকা, যেটি সেখানে ঘাপটি মেরে বসেছিল প্রায় ১২ ঘণ্টা।

ডাক্তাররা বলছেন, কারও নাক দিয়ে তেলাপোকা ঢুকে পড়া এবং সেটিকে আবার ১২ ঘণ্টা পর জীবন্ত বের করে আনা- এটি এক বিরল ঘটনা।

সেলভির নাকের ভেতর থেকে বের করে আনা তেলাপোকা

ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে সেলভি জানিয়েছেন, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি প্রথম ভেবেছিলেন তার ঠাণ্ডা লেগেছে। কিন্তু যখন নাকের ভেতর জিনিসটি নড়তে শুরু করলো, তখন বুঝলেন এটা ঠিক ঠাণ্ডা বা ফ্লু নয়।

সেলভি প্রথম যে হাসপাতালে গিয়েছিলেন, সেখানকার ডাক্তাররা পানি দিয়ে পাম্প করে জিনিসটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা শেষ পর্যন্ত সফলভাবেই তেলাপোকাটি বের করে আনতে সক্ষম হন।

হাসপাতালের ডাক্তার অধ্যাপক এস মুথুচিত্রা জানান, অতীতে তারা রোগীদের নাকের ভেতর থেকে বোতাম, জোঁক, চক থেকে শুরু করে নানা ধরণের জিনিস বের করেছেন। কিন্তু জীবন্ত তেলাপোকা বের করে আনার ঘটনা এটাই প্রথম। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম