ট্রাম্পের বিরুদ্ধে টেক-জায়ান্টদের আইনি লড়াই

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৬:১৫
image

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে টেক-জায়ান্ট অ্যাপল, গুগল, মাইক্রোসফটসহ প্রায় ১০০টি তথ্যপ্রযুক্তি কোম্পানি।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সিলিকন ভ্যালির একজোট হওয়াটা এবারই প্রথম। এর আগে ট্রাম্পের শরণার্থী নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে ওয়াশিংটনের মামলায় আইনি সমর্থন জানিয়েছিল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, মাইক্রোসফট এবং অনলাইনভিত্তিক পর্যটন সংস্থা এক্সপিডিয়া। পৃথকভাবে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছিল মাইক্রোসফট-গুগল-অ্যাপল কর্তৃপক্ষ।

সিলিকন ভ্যালির ৯৮টি কোম্পানির এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে দেশের আর্থিক বৃদ্ধিতে। অভিবাসীদের জন্য দরজা বন্ধ রাখার মানে প্রতিভা, কর্মদক্ষতা, পণ্যের গুণগতমান, ব্যবসা – সবদিক থেকেই পিছিয়ে পড়া।’

প্রেসিডেন্টের নির্দেশনা পুনর্বিবেচনার দাবি জানিয়ে রবিবার রাতে আদালতের দ্বারস্থ হয় কোম্পানিগুলো। আপিল আদালতের নাইনথ সার্কিট কোর্টে এ মামলা নথিভুক্ত করা হয়।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর গত ২৭ জানুয়ারি সাত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ – সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশ দেন। পরে ওই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন সিয়াটলের ফেডারেল বিচারপতি জেমস রবার্ট, যা পুরো দেশের জন্য কার্যকর হয়। এই স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্পের প্রশাসন আপিল করলেও তা খারিজ করে দেন মার্কিন আপিল আদালত। ওই আদালতেই মামলা করেছে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো।

জানা গেছে, সিলিকন ভ্যালির ৩৭ শতাংশ কর্মকর্তা-কর্মচারী বিদেশি। তাদের মধ্যে অন্তত দুই শতাধিক রয়েছেন নিষিদ্ধ করা সাত দেশের বাসিন্দা। সিলিকন ভ্যালির অভিযোগ, ‘ট্রাম্পের নিষেধাজ্ঞা বৈষম্যমূলক।’

কোম্পানিগুলোর যৌথ বিবৃতিতে বলেছে, ‘দেশের অনেক মহান আবিষ্কার এবং কিছু উদ্ভাবনী ও অগ্রগামী কোম্পানির স্রষ্টা অভিবাসীরা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘নিজেদেরকে অনিষ্টকারীদের থেকে রক্ষার গুরুত্ব আমরা বুঝি। তবে এজন্য আমরা অভিবাসীদের স্বাগত জানানোর নিজেদের মৌলিক প্রতিশ্রুতি এড়িয়ে যেতে পারি না।’  

সূত্র: ব্লুমবার্গ, দ্য ইনডিপেন্ডেন্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম