ট্রাম্পের ৭০০ বছরের পুরনো মূর্তি!

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১২:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১১
image

ট্রাম্পের সঙ্গে মূর্তিটির সাদৃশ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে
ট্রাম্পের মুখাবয়বের মতো দেখতে একটি ৭০০ বছরের পুরনো মূর্তি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চতুর্থ শতাব্দীর একটি ক্যাথেড্রালের ছাদের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত একটি নর্দমা মুখের সঙ্গে ট্রাম্পের চেহারা ও হেয়ারস্টাইল প্রায় মিলে গেছে বলে দাবি করা হচ্ছে। অতীতে কিম্ভূতকিমাকার মানুষ কিংবা পশু-পাখির মুখমণ্ডল ব্যবহার করে পাথর দিয়ে ওইসব নর্দমা মুখ তৈরি করা হতো।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের নটিংহামশায়ারের সাউথওয়েল মিনস্টার ক্যাথেড্রালে পুরনো ওই নর্দমা মুখটির সন্ধান পাওয়া গেছে। গত বছরের আগস্টে টুইটারে সর্বপ্রথম ট্রাম্প সদৃশ নর্দমা মুখটি ছড়িয়ে পড়ে। ছবিটি প্রথম পোস্ট করেন ব্রিটিশ লেখক ও সম্প্রচারকর্মী সামিরা আহমেদ।

আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, সামিরা লন্ডনের বাসিন্দা এবং তিনি বিবিসি রেডিওর ফোর এস ফ্রন্ট রো অনুষ্ঠানের উপস্থাপক। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে নটিংহামশায়ারে গিয়েছিলেন সামিরা। সেখানেই সন্ধান মিলে ওই নর্দমা মুখের। তিনি বলেন, ‘পুরনো চার্চের দিকে আমার স্বামীর মন আটকে গেল এবং বললো আমাদেরকে থামতে হবে। আমি ভাবলাম রহস্যময় কিছু কিন্তু দেখলাম সবই ঠিক ঠাক আছে। এটাকে খুব আধুনিক দেখাচ্ছিল এবং আমি মুগ্ধ হলাম।’

আগস্টে সামিরা মূর্তিটির মূল ছবি টুইট করার পর দেখেন, তার টুইটটি ৫০০ বারেরও বেশি রিটুইট হয়েছে।

ক্যাথেড্রালের ধর্মযাজক নিজেল কোটেন বলেন, ‘ওই মাথাটি আমরা আগে থেকেই দেখেছি। কিন্তু এটির চুল যে ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের মতো তা আগে কখনও খেয়াল করা হয়নি। সত্যিই, হেয়ারস্টাইল একইরকমের।’

ভিডিও:

 

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি