ভারতে এবার কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরি

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪০
image

কৈলাস সত্যার্থী এবার ভারতের শিশু অধিকারবিষয়ক কর্মী কৈলাস সত্যার্থীর নোবেল মেডেল চুরি হয়েছে। নয়াদিল্লির নিজ বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর পাশাপাশি কৈলাসের নোবেল মেডেলটিও খোয়া যায়। অবশ্য, আসল মেডেল নয়, রেপ্লিকা (প্রতিরূপ) মেডেলটি খোয়া গেছে। কৈলাসের আসল নোবেল মেডেলটি প্রটোকল মেনে রাষ্ট্রপতি ভবনে রাখা আছে। মঙ্গলবার সকাল থেকে নোবেল সনদটিও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন সত্যার্থী।

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক চুরি হয়েছিল বিশ্বভারতী থেকে এবং তা এখনও উদ্ধার হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চুরির সময় কৈলাস বাড়িতে ছিলেন না। নোবেল পুরস্কারজয়ীদের এক সম্মেলনে যোগ দেওয়ার কারণে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। মঙ্গলবার সকালে তার কর্মীরা দেখতে পান কৈলাসের বাড়িতে চুরি হয়েছে। তার মেডেল আর সনদটি নেই। পুলিশের ধারণা, মেডেলটি যে আসল নয় তা হয়তো জানত না চোরেরা। সেটিকে আসল মনে করেই তারা চুরি করেছে এল ধারণা করা হচ্ছে। ঘটনার পর তদন্তে নেমে স্থানীয় কয়েকজন অপরাধীসহ এলাকার সমস্ত পুরনো জিনিসের কারবারিদের আটক করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন কৈলাস সত্যার্থী এবং পাকিস্তানের শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই। শিশু অধিকার এবং তাদের সুসংহত বিকাশের জন্য লড়াই করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে কৈলাসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কৈলাস তার 'বাচপন বাঁচাও আন্দোলন'-এর মাধ্যমে ১৪৪ দেশের ৮৩ হাজার শিশুর অধিকার রক্ষা করার নজির গড়েছেন। কৈলাস সত্যার্থী ভারতের পঞ্চম নোবেল জয়ী এবং মাদার টেরিজার পর একমাত্র নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত।

/এফইউ/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি